Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • সংঘর্ষবিরতি নিয়ে পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ! রেগে কি করলেন সলমান

সংঘর্ষবিরতি নিয়ে পোস্ট করতেই ধেয়ে এল কটাক্ষ! রেগে কি করলেন সলমান

Online Desk মে 11, 2025
asegf.png

ওঙ্কার ডেস্ক: সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে লিখেছেন বহু তারকা। সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেতা সলমন খানও। আর তাতেই বিতর্কে ভাইজান। শেষমেশ নেটিজেনদের লাগাতার কটাক্ষে বাধ্য হয়ে অবশেষে পোস্ট ডিলিট করলেন তিনি।
ধর্ম বেছে বেছে পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা চলে। প্রাণ হারান ২৬ জন। সেই সময়ও অবশ্য সমাজমাধ্যমে সরব হন সলমন খান। সেই পোস্টে “পৃথিবী নরকে পরিণত হয়েছে”, বলেই দাবি করেন তিনি। এরপর গত ৭ মে, পালটা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর শুরু করে। সেই সময়ে অবশ্য অপারেশন সিঁদুর নিয়ে একটি মন্তব্যও করেননি সলমন। তবে সংঘর্ষবিরতি হওয়ামাত্রই আর পাঁচজন তারকার মতোই সোশাল মিডিয়ায় পোস্ট করেন সলমন। বলিউডের ভাইজান সংঘর্ষবিরতির জন্য ধন্যবাদ জানান ঈশ্বরকে।
কিন্তু তাঁর X হ্যান্ডেলের পোস্ট বিদ্যুতের গতিতে ভাইরাল হয়। আর তারপর থেকেই কটাক্ষের তীর ধেয়ে আসতে শুরু করে। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, “পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় চুপ ছিলেন কেন?” আবার কেউ কেউ লিখেছেন, “সবে ঘুম ভাঙলো?” একের পর এক প্রশ্নে প্রায় বিরক্ত ভাইজান। তাই কিছুক্ষণের মধ্যে ওই পোস্টটি ডিলিট করে দেন সলমন।

Continue Reading

Previous: ফের বিতর্কে জড়ালেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া! বললেন, “পাকিস্তানিদের প্রতি কোনও ঘৃণা নেই”
Next: কারিগরি ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক করা হবে: ডঃ জিতেন্দ্র সিং

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.