Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সপ্তম দিন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জখম অন্তত ৬৫ ইসরায়েলি, প্রত্যাঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সপ্তম দিন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জখম অন্তত ৬৫ ইসরায়েলি, প্রত্যাঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

Online Desk জুন 19, 2025
Iran-Israel.jpg

ওঙ্কার ডেস্ক : ইরান-ইসরায়েল সংঘাত সপ্তম দিনে পা দিলেও যুদ্ধ পরিস্থিতি প্রশমনের কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবার সকালেই নতুন করে রক্তগঙ্গা বইল পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলি হামলায় ইরানের আর এক পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের পর, পাল্টা আঘাতে দক্ষিণ ইসরায়েলের হাসপাতাল ও জনবসতিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করল ইরান। তাতে এখনও পর্যন্ত অন্তত ৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ। বৃহস্পতিবার সকালে ইসরায়েলের বাহিনী আরাকের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। এরপরই ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। সবচেয়ে বিস্ফোরক হামলা হয় বেরশেবা শহরের ‘সোরোকা’ হাসপাতাল লক্ষ্য করে। সেখানেই সব থেকে বেশি আহতের খবর মিলেছে। একই সঙ্গে, ইসরায়েলের মধ্যাঞ্চলের জনবসতিও হামলার লক্ষ্য হয়।

এই হামলার জেরে ক্ষুব্ধ বেঞ্জামিন নেতিনয়াহু। তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সন্ত্রাসবাদী ইরান ইসরায়িলের লোকালয় ও হাসপাতালে হামালা ছালচ্ছে, এই হামলার কড়া জবাব আমরা দেব। এই হামলার জবাব তেহরানকে দিতেই হবে”। ইসরাইলের বিদেশ মন্ত্রী ইজায়েল কাতজ ও একই সুরে হুমকি দিয়েছেন ইরানকে। তিনি বলেছেন ,” যে আগুন নিয়ে উড়ান খেলছে তার মাশুল তাঁদের দিতে হবে”।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ দাবি করেছে, বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তার মধ্যে অনেকগুলি বসতিপূর্ণ এলাকায় পড়েছে, কিছু আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে ইসরায়লের। তেল আভিভের আকাশেও একাধিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও অন্যান্য সূত্র অনুযায়ী, হাসপাতালে বিস্ফোরণের ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কালো ধোঁয়ার কুণ্ডলী এবং ক্ষতিগ্রস্ত ভবন হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ দিয়েচ্ছে। যদিও ইরানের তরফে দাবি, হাসপাতাল নয়, মূল লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি।
এই পরিস্থিতিতে এক ভয়ঙ্কর চক্রে ঢুকে পড়েছে গোটা পশ্চিম এশিয়া। যুদ্ধ থামানোর আর্জি জানিয়ে বিভিন্ন দেশ শান্তি আলোচনার ডাক দিলেও, এখনও তা নিয়ে কোনও অগ্রগতি নেই। ফলে আশঙ্কা, আগামী দিনে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

Post Views: 192

Continue Reading

Previous: ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বললেন পাক সেনা প্রধান মুনির, পেলেন হোয়ায়িট হাউসের আমন্ত্রণ
Next: ইরানে আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.