Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানে আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র

Online Desk জুন 19, 2025
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তেহরান। এ বার মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করা হল, চলতি সপ্তাহে ইরানে আক্রমণ চালাতে পারে ওয়াশিংটন। হোয়াইট হাউসের এক কর্তাকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।

ওই সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানে আক্রমণ করার বিষয়ে আলোচনা চলছে। পরিকল্পনা বদলানো হলে আলাদা কথা। উল্লেখ্য, মঙ্গলবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিইকে নিশানা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন তা তিনি জানেন। কিন্তু ওয়াশিংটন এখনই তাঁকে হত্যা করতে চায় না বলে জানিয়েছিলেন তিনি। যদিও মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে খামেনিই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। খামেনিই বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের যেমন বিরোধিতা করবে, তেমনই চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে তেহরান। কারও চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। পরস্পরকে লক্ষ্য করে আঘাত ও প্রত্যাঘাত অব্যাহত রেখেছে দুই দেশ। ইজরায়েলের হানার পিছনে মার্কিন মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছে তেহরান। সংঘাতের মাঝে ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একাধিক মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছিল। এবার ওয়াশিংটন ইরানে আঘাত করতে পারে বলে জল্পনা ছড়াল।

Post Views: 205

Continue Reading

Previous: ইরান-ইজ়রায়েল সংঘর্ষের সপ্তম দিন : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জখম অন্তত ৬৫ ইসরায়েলি, প্রত্যাঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর
Next: যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে বসিরহাটের ছাত্র,দেশে ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে

সম্পর্কিত গল্প

peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.