Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে বসিরহাটের ছাত্র,দেশে ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে

যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে বসিরহাটের ছাত্র,দেশে ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে

Online Desk জুন 19, 2025
ST-3.jpg

নিজস্ব সংবাদদাতা,উত্তর চব্বিশ পরগণা : যুদ্ধ পরিস্থিতিতে ইরানে ডক্টরেরট পড়তে গিয়ে ইরানে আটকে বসিরহাটের ছেলে, দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের সাঁকচূড়ার এক রেজবি পরিবারের।তাঁদের ছেলে সৈয়দ বাকির মাজলেসি রেজবি ২০১৮ সালে ইরানের কোম শহরে ফারসি ভাষায় ডক্টরের পড়তে গিয়েছিল বলে জানিয়েছে পরিবার।পরিবারের সঙ্গে এখন এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাঁর, ইন্টারনেট থাকলে কখনো কথা হচ্ছে আবার কখনো হচ্ছে না সেই ভাবে যোগাযোগ রাখতে পারছেন না পরিবারের মানুষ।
সৈয়দের দাদা গোলাম আসকারী বলেন,“ওর টিকিট কাটা ছিল।২০ জুন বাড়ি আসার কথা। কিন্তু বিমান পরিষেবা বন্ধ। দূতাবাসের লোকজন ওদের সঙ্গে যোগাযোগও করছে, আমার সঙ্গেও যোগাযোগ হয়েছে। ভাইয়ের সঙ্গে দুদিন আগে কথা হয়েছে, আমার পরিবার থেকে দাবি যত তাড়াতাড়ি হোক আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি তাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করুক,কারণ কারণ যতদিন যাচ্ছে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে।”
সৈয়দের ঘরে ফেরার চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন তাঁর পরিবার। উদ্বিগ্ন রেজবি নিজেও। সামাজিক মাধ্যমে বিধায়কের মারফত মুখ্যমন্ত্রীর কাছে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আর্জি জানিয়েছেন তিনি।বসিরহাটের সাকচূড়ায় বাড়ি সৈয়দ বাকির মাজলেসি রেজবি।পড়াশুনায় ছোট থেকেই মেধাবি। ডক্টরেট করতে যান ইরানে আল-মোস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেটি ইরানের কোম শহরে।সৈয়দের মা বললেন. “ভীষণ কষ্ট হচ্ছে। আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দেওয়া হোক।”
সামাজিক মাধ্যমে সৈয়দের পোস্ট দেখে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন,“আমি বিষয়টা জানা মাত্রই মুখ্যমন্ত্রীর নজরে এনেছি।ওখান থেকে একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে।তার মধ্যে আমরা ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি।স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলে সাহায্য করার চেষ্টা করবে।”

Post Views: 309

Continue Reading

Previous: ইরানে আক্রমণ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র
Next: ‘দেশে যারা ইংরেজিতে কথা বলে তারা শীঘ্রই লজ্জিত হবে’: অমিত শাহ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.