Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • “প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামা নেই !” ইরান অনড়, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি গাঢ় হচ্ছে

“প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামা নেই !” ইরান অনড়, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি গাঢ় হচ্ছে

Online Desk জুন 16, 2025
Iran.jpg

ওঙ্কার ডেস্ক : প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামব না, দুই মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে সাফ জানিয়ে দিল ইরান। পাল্টা আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। সমানেই চলছে ক্ষেপণাস্ত্র হামলা। উভয় পক্ষের মারমুখী আচরণে ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে, এগোচ্ছে ঘোর যুদ্ধ পরিস্থিতিরে দিকে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘‘কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন, ইজ়রায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে। তার আগে নয়।’’ অন্যদিকে, ইজ়রায়েলের হামলাও অব্যাহত। এই হামলার মুখে কোনও সমঝোতা করা হবে না। ইরানে হামলার চেহারা আরও প্রগাঢ় হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছিল তাতে সম্মতি দেয়নি ইরান। ইরান মনে করছে, এরই বদলা হিসেবে ইজ়রায়েলের এই হামলা। বস্তুত, ইজরায়েলের এই হামলাকে সমর্থন করছে আমেরিকাও। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছিল, ইজ়রায়েলের জন্য তারা ‘নরকের দুয়ার’ খুলে দেবে। তার পর থেকে চলছে এই অবিরাম সংঘাত। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইজরায়েলের তেল আভিভ, জেরুসালেমে। যদিও ইজরায়েল সেনাবাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ইরানি হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েল। তবে ইরান জানিয়েছেন, ইজ়রায়েলের হামলার কারণে তাদের অন্তত ২২৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯০ শতাংশই সাধারণ নাগরিক।

ইরানের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনোরকম সমঝোতার কথা ভাবছে না তেহরান। সম্প্রতি ওমানে পরমাণু চুক্তি নিয়ে আমেরিকা এবং ইরানের আধিকারিকদের যে আলোচনায় বসার কথা ছিল, তা ইজ়রায়েলি হামলার মুখে বাতিল হয়ে গিয়েছে।

Post Views: 301

Continue Reading

Previous: বাউড়িয়ার একটি ডোবা থেকে উদ্ধার অটোচালকের রক্তাক্ত দেহ , তীব্র চাঞ্চল্য এলাকায়
Next: তৃণমূল পঞ্চায়েত সভাপতির স্বামীর মদ্যপ অবস্থার ভাইরাল ভিডিও , বিজেপির পেজে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.