Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূল পঞ্চায়েত সভাপতির স্বামীর মদ্যপ অবস্থার ভাইরাল ভিডিও , বিজেপির পেজে

তৃণমূল পঞ্চায়েত সভাপতির স্বামীর মদ্যপ অবস্থার ভাইরাল ভিডিও , বিজেপির পেজে

Online Desk জুন 16, 2025
D

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর : গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য । দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে সোমবার সকালে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে তর্ক করতে দেখা যায়, আর বিজেপির দাবি—তিনি গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং মদ্যপ অবস্থায় অন্য কারো সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।
যদিও ভিডিওটি কোথায় এবং কখন তোলা হয়েছে , বিজেপির পক্ষ থেকেও তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী সম্ভবত মদ্যপ অবস্থায় পুলিশ বা অন্য কারো সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। তিনি কীভাবে পঞ্চায়েতের গাড়ি ব্যবহার করে এলাকায় অশান্তি ছড়াচ্ছেন, তা দেখা দরকার। অবিলম্বে প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়া।”

দক্ষিণ দিনাজপুর তৃণমূল প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বলেন , বিজেপিকে আগে এই ভিডিওর এবং অভিযোগের সত্যতা প্রমাণ করতে বলুন । তিনি এও বলেন হতেও পারে এটা বিজেপির মিথ্যে প্রচার , এমনও তো হতে পারে যে ওনার উপর আক্রমন বিজেপিই করেছে ।

তৃণমূলের জেলা সহ সভাপতি শুভভাষ চাকি বলেন , ২৬ এর ভোটে বিজেপি নিজের হার ঠ্যাকাতে , তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে প্রচার করছে । তবে সরকারি স্তরে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই অভিযোগের সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

Post Views: 153

Continue Reading

Previous: “প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামা নেই !” ইরান অনড়, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি গাঢ় হচ্ছে
Next: ইজ়রায়েল-ইরান সংঘাত : নতুন কৌশলে পাল্টা আঘাত তেহরানের, বিপর্যস্ত ইজ়রায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.