Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানকে দমাতে পশ্চিম এশিয়ার একাধিক দেশের সঙ্গে জোট বাঁধতে চলেছে ইজরায়েল

ইরানকে দমাতে পশ্চিম এশিয়ার একাধিক দেশের সঙ্গে জোট বাঁধতে চলেছে ইজরায়েল

Online Desk এপ্রিল 1, 2026
20250614_115022.jpg

ওঙ্কার ডেস্ক: শুরুটা করেছিল ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। তার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। কিন্তু এ বার তেহরানকে পরাস্ত করতে পশ্চিম এশিয়ার একাধিক দেশের সঙ্গে জোট বাঁধতে চলেছে ইজরায়েল। এমনই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার জানান, পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশের সঙ্গে জোট বাঁধতে চলেছেন তাঁরা। কাদের সঙ্গে জোট করতে চলেছে তেল আভিভ, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নেতানিয়াহু। শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে জোট করছি। খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ জোটের বিষয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব আমি।’ একই সঙ্গে ইরানের নাম না-করে তিনি বলেন, ‘ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল কঠোর ভাবে আঘাত করে দু’টি নিরাপত্তাগত ঝুঁকি কমিয়েছে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই ঝুঁকি বলতে ইজরায়েলের প্রধানমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি এবং‌ ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা কমানোর কথা বলতে চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে হামলা চালায় ইরানে। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইজরায়েলের ভূখণ্ডে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। এই যুদ্ধ এক মাস পেরিয়ে গিয়েছে। এই আবহে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহি। সেটি হলে আরব ভূখণ্ড থেকে প্রথম কোনও দেশ চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরবে।

Post Views: 119

Continue Reading

Previous: যুদ্ধের ছ্যাঁকা, ফের একধাক্কায় অনেকটা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের
Next: ফের ‘অ্যাকশন মোডে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে হানা ইডির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.