Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের ‘অ্যাকশন মোডে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে হানা ইডির

ফের ‘অ্যাকশন মোডে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে হানা ইডির

Online Desk এপ্রিল 1, 2026
ED.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে বাংলায় ফের ‘অ্যাকশন মোডে’ ইডি। বুধবার সাতসকালে বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও আরও ৫-৬টি জায়গায় অভিযান চলছে বলে খবর। ইডির তরফে জানা গিয়েছে, জমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় তদন্তে এই অভিযান চলছে।
সোনা পাপ্পুর বিরুদ্ধে এমনিতেই একাধিক অভিযোগ রয়েছে। পুলিশও তাঁকে হন্যে হয়ে খুঁজছে। এই আবহে বুধবার তার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চলছে। চারদিক ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, সোনা পাপ্পুর বাড়ির পাশাপাশি বালিগঞ্জের এক সংস্থার অফিস ও মালিকের বাড়িতে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। তবে সেই অফিসের সঙ্গে সোনা পাপ্পুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা জানা যায়নি। এছাড়াও আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
উল্লেখ্য, গোলপার্কের গুলি ও বোমা চলার ঘটনায় উঠে আসে সোনা পাপ্পুর নাম। জানা যায়, পরিবারের দীর্ঘদিনের সোনার ব্যবসা ও দোকান রয়েছে। স্থানীয়দের কথায়, মাঝে মধ্যেই সেই দোকানেও দেখা যেত পাপ্পুকে। আর সেখান থেকেই ধীরে ধীরে অপরাধের জগতে নিজের সাম্রাজ্য বিস্তার! শুধু তাই নয়, কসবা, তোপসিয়া এলাকায় ‘ত্রাস’ হয়ে ওঠেন এই সোনা পাপ্পু। এর মধ্যেই ২০১৫ সালে বালিগঞ্জ রেল ইয়ার্ডে এলাকা দখলের নামে যে সংঘর্ষ হয়েছিল, তাতেই এই পাপ্পুর নাম সামনে আসে। শুধু তাই নয়, পরে ২০১৭ তে একটি খুনের মামলাতেও তাঁর নাম জড়ায়।

Post Views: 72

Continue Reading

Previous: ইরানকে দমাতে পশ্চিম এশিয়ার একাধিক দেশের সঙ্গে জোট বাঁধতে চলেছে ইজরায়েল
Next: ছত্তিসগঢ়ের সুকমায় দুই মহিলা মাওবাদীর আত্মসমর্পণ, জেলাকে মাওবাদী-মুক্ত হিসেবে ঘোষণা পুলিশের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.