Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ের সুকমায় দুই মহিলা মাওবাদীর আত্মসমর্পণ, জেলাকে মাওবাদী-মুক্ত হিসেবে ঘোষণা পুলিশের

ছত্তিসগঢ়ের সুকমায় দুই মহিলা মাওবাদীর আত্মসমর্পণ, জেলাকে মাওবাদী-মুক্ত হিসেবে ঘোষণা পুলিশের

Online Desk এপ্রিল 1, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: দুই মহিলা মাওবাদী আত্মসমর্পণ করলেন ছত্তিসগঢ়ের সুকমা জেলায়। মঙ্গলবার অতি বাম সংগঠনের দুই ক্যাডার আত্মসমর্পণ করার পর ওই জেলাকে মাওবাদী মুক্ত হিসেবে ঘোষণা করল পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অস্ত্র সমপর্পণকারী দুই মাওবাদীর সম্মিলিত মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা।

সুকমার পুলিশ সুপার (এসপি) কিরণ জি চ্যাভান মঙ্গলবার জানিয়েছেন, আত্মসমর্পণকারী দুই মহিলা মাওবাদী সংগঠনের ৮ নম্বর কোম্পানির সদস্য ছিলেন। আত্মসমর্পণের পর তাঁদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে সরকারের তরফে। সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘আজ, ৩১ মার্চ, ২০২৬, সুকমা জেলায় দুই মহিলা মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের পুনর্বাসন সম্পন্ন হয়েছে। তাঁরা মাওবাদীও সংগঠনের ৮ নম্বর কোম্পানির সদস্য ছিলেন। তাঁদের মাথার দাম ১৬ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।’ তাঁদের কাছ থেকে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একটি ইনসাস এলএমজি, দুটি একে-৪৭-সহ ৬টি স্বয়ংক্রিয় অস্ত্র এবং তিনটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ১০ লক্ষ। ওই পুলিশ কর্তা জানান, ‘আজকের আত্মসমর্পণের পর সুকমা জেলাকে মাওবাদী মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে বলে ঘোষণা করেছিল মোদী সরকার। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন মাওবাদী অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। লাগাতার অভিযানের ফলে বহু মাওবাদী কমান্ডারের মৃত্যু হয়েছিল। বহু মাওবাদী নেতা ও ক্যাডার আত্মসমর্পণ করেছিলেন।

Post Views: 91

Continue Reading

Previous: ফের ‘অ্যাকশন মোডে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে হানা ইডির
Next: মোদী জমানার প্রথম সেনসাস, বুধবার থেকে শুরু প্রথম ধাপের জনগণনা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.