Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন ট্রাম্প’, হরমুজে আবার নিষেধাজ্ঞা ইরানের

‘যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন ট্রাম্প’, হরমুজে আবার নিষেধাজ্ঞা ইরানের

Online Desk এপ্রিল 18, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালী নিয়ে ঘটনার ঘনঘটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। শুক্রবার এই প্রণালী খুলে দেওয়ার কথা ইরান ঘোষণা করলেও, তার ২৪ ঘন্টা যেতে না যেতে আবার গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথে নিষেধাজ্ঞা জারি করল তেহরান। মোজতবা খামেনেই এর দেশ অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন। আর সে কারণেই এই সিদ্ধান্ত।

লেবাননের সঙ্গে ১০ দিনের জন্য যুদ্ধবিরতির চুক্তি হয়েছে ইজরায়েলের। সেই সঙ্ঘর্ষবিরতি যত দিন চলবে ততদিন হরমুজ প্রণালী খুলে রাখার কথা ঘোষণা করেছিল তেহরান। কিন্তু তার পরে মার্কিন প্রেসিডেন্ট এই পদক্ষেপের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েও একটি শর্ত চাপান। ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকলেও ইরানের জন্য এই প্রণালী অবরুদ্ধ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই ঘোষণার পরেই শনিবার ইরান দ্রুত পদক্ষেপ নেয়। দেশটির যৌথ সামরিক কমান্ড ঘোষণা করে, ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে এসেছে… সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে।’

কমান্ড সতর্ক করে জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ যতদিন বলবৎ থাকবে, ততদিন ইরান এই প্রণালী দিয়ে যান চলাচল বন্ধ রাখবে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরানের এই সিদ্ধান্ত উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। কারণ অবরোধ নিয়ে উভয় পক্ষই আরও কঠোর অবস্থান নিয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতা করছে। ইসলামাবাদে একপ্রস্থ আলোচনা হয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের। আরও একবার আলোচনার টেবিলে উভয় পক্ষের বসার কথা রয়েছে। তার মাঝে হরমুজ প্রণালী নিয়ে তেহরান ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হল।

Post Views: 127

Continue Reading

Previous: জঙ্গলমহলে জোর প্রচার, একদিনে চার সভায় মোদির ঝড়
Next: প্লে অফ গুজরাট ম্যাচ হারায় আরও কঠিন নাইটদের, রবিবার ইডেনে মরণ বাঁচন লড়াই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.