Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • প্লে অফ গুজরাট ম্যাচ হারায় আরও কঠিন নাইটদের, রবিবার ইডেনে মরণ বাঁচন লড়াই

প্লে অফ গুজরাট ম্যাচ হারায় আরও কঠিন নাইটদের, রবিবার ইডেনে মরণ বাঁচন লড়াই

Online Desk এপ্রিল 18, 2026
KKR.jpg

স্পোর্টস রিপোর্টার : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইট্যান্সের কাছে ৫ উইকেটে হার নাইটদের। প্লে অফের লড়াইয়ে থাকতে এদিন জিততেই হত। এই ম্যাচ থেকে প্রাপ্তি ক্যামেরুন গ্রিন বরুণ চক্রবর্তী। দলকে বৈতরণী পার না করাতে পারলেও বেগুনি জার্সিতে প্রথম অর্ধশতরান গ্রিনের। অন্যদিকে চলতি আইপিএলে প্রথম উইকেট পেলেন বরুণ। এদিনের জোড়ায় আইপিএলে উইকেটের সেঞ্চুরি। তবে তাতে দলের অবস্থান বদলায়নি। পাঁচ হারে এখনও টেবিলের লাস্টবয় কেকেআর।

অন্যদিকে জয়ের হ্যাটট্রিক গুজরাটের। শুভমন গিলের কাছে আত্মসমর্পণ নাইটদের বোলারদের। গুজরাট অধিনায়ক আউট হওয়ার পর ম্যাচে ফেরার তেমন সুযোগ ছিল না। শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল। অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ১৮০ রানে অলআউট নাইটরা। শেষ ওভারের প্রথম বলে গ্লেন ফিলিপস আউট হওয়ার পর ম্যাচে ফেরার একটা হালকা সুযোগ ছিল। কিন্তু ২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চলতি আইপিএলে ঘরের মাঠে প্রথম জয় গুজরাটের। রবিবার ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে নাইটরা। ম্যাচ বিকাল ৩. ৩০ মিনিটে। এই ম্যাচে না জিতলে প্লে অফে একপ্রকার তালা পড়ে যাবে।

তবে নাইট অধিনায়ক আজিঙ্ক রাহানে কিন্তু আছেন নিজের মর্জিতেই। তিনি বললেন,’ম্যাচ হেরে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কথা বলা কঠিন। তবে আমি শুধু ভাল দিকের কথাই বলব। শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার পর ক্যামেরন গ্রিন পাল্টা আক্রমণ করল। চাপের মধ্যে ওর ইনিংস অসাধারণ। ১৮০ রান বাঁচাতে দলের বোলারেরাও নিজেদের সবটা দিল। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেল। সেটাও কম কৃতিত্বের নয়। আমি শুধু ইতিবাচক দিকটা দেখছি।শুভমন খুব ভাল ব্যাট করেছে। আমার মনে হয়েছে, লেংথ বল পিচে পড়ে একটু থমকাচ্ছিল। কিন্তু ব্যাটের কাছে বল ফেললে খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবে অজুহাত দিতে চাইছি না। পাওয়ার প্লে-তে আমাদের উইকেট দরকার ছিল। শুভমন ও সুদর্শন ভাল ব্যাট করল।এক একটা মরসুম এ রকম হয়। আমরা তিনটে ম্যাচ কাছে গিয়ে হেরেছি। সেগুলো জিততেই পারতাম। আমার মতে, এই পরিস্থিতিতে খুব বেশি ভেবে লাভ নেই। আমরা মাঠে নামব। খেলা উপভোগ করার চেষ্টা করব। আমাদের হাতে যা রয়েছে সেটা করার চেষ্টা করব। দল হিসাবে ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। ইতিবাচক থেকে প্রথম বল থেকে আক্রমণের চেষ্টা করব।ইডেনে জেতার টার্গেট করব অবশ্যই।’

এখন দেখার ইডেনে দল কোনো পরিবর্তনের দিকে আসে কিনা!

Post Views: 149

Continue Reading

Previous: ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন ট্রাম্প’, হরমুজে আবার নিষেধাজ্ঞা ইরানের
Next: নির্বাচনের মুখে কমিশনকে নিশানা, ফের আগ্রাসী সুরে অনুব্রত মণ্ডল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.