Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের জ্বালানি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, ট্রাম্পের ‘কঠোর হামলা’ বার্তার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি!

ওয়াশিংটনের জ্বালানি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, ট্রাম্পের ‘কঠোর হামলা’ বার্তার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি!

Online Desk আগস্ট 1, 2026
mojtaba-khamenei.jpg

ওঙ্কার ডেস্ক: মন্ত্রিসভার বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কঠোর হামলা চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি। চলতি সপ্তাহেই এই হামলা চালানো হতে পারে বলে সূত্রের খবর। এই আবহে তেহরানের তরফে ওয়াশিংটনকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হল। ইরানের তরফে সাফ জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইজরায়েল যদি নতুন করে কোনও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইরান ওই অঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ জ্বালানি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুসারে, তেহরানের এক নিরাপত্তা কর্তা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার হুমকিকে পাগলামি বলে অভিহিত করেছেন। তাঁর মতে, তেহরান ইতিমধ্যেই ‘ব্যাপক পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা’ সেরে রেখেছে। সতর্ক করে তিনি বলেন, কোনও হামলা হলে তার জবাবে ইজরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। এ ধরনের অভিযান চালাতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ইরানকে গত মাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য নিশানা করেন। লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প হাত গুটিয়ে বসে থাকবেন না। এমন সন্ত্রাসী আচরণ চলতে দেবেন না তিনি।’ শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি এখনও বিবেচনায় রেখেছেন তিনি। ক্যাম্প ডেভিডে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের ক্ষেত্রে ‘আমরা কেবল জয়ী হতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব। আপনারা জানেন, এক পর্যায়ে তারা হয়তো বলবে—’আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

Post Views: 8

Continue Reading

Previous: ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তি, ১২টি নতুন উন্নয়ন প্রকল্পে সই ভারতের
Next: বারুইপুর এনকাউন্টার কান্ডে তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতে দায়ের জনস্বার্থ মামলা

সম্পর্কিত গল্প

baruipur.png

বারুইপুর এনকাউন্টার কান্ডে তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Online Desk আগস্ট 1, 2026
20263107067G.jpg

ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তি, ১২টি নতুন উন্নয়ন প্রকল্পে সই ভারতের

Online Desk আগস্ট 1, 2026
commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

baruipur.png

বারুইপুর এনকাউন্টার কান্ডে তদন্তকারী সংস্থার বদল চেয়ে আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Online Desk আগস্ট 1, 2026
mojtaba-khamenei.jpg

ওয়াশিংটনের জ্বালানি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে, ট্রাম্পের ‘কঠোর হামলা’ বার্তার পর ইরানের পাল্টা হুঁশিয়ারি!

Online Desk আগস্ট 1, 2026
20263107067G.jpg

ভুটানের জন্য ৪,০০০ কোটি টাকার ঋণচুক্তি, ১২টি নতুন উন্নয়ন প্রকল্পে সই ভারতের

Online Desk আগস্ট 1, 2026
commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.