Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মোজতবা খামেনেই ‘জীবিত তবে গুরুতর আহত’, দাবি ট্রাম্পের

মোজতবা খামেনেই ‘জীবিত তবে গুরুতর আহত’, দাবি ট্রাম্পের

Online Desk মার্চ 13, 2026
20260313_123445.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই গুরুতর আহত বলে মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোজতবা বেঁচে রয়েছেন, তবে তিনি গুরুতর আহত।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত জীবিত আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’ গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথ ভাবে হামলা চালিয়ে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করে। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ে। গত রবিবার ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) মোজতবা খামেনেইকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে মোজতবাকে দেখা যায়নি। এই আবহে বৃহস্পতিবার টেলিভিশনে এক সংবাদ উপস্থাপক তাঁর দেওয়া প্রথম বিবৃতি পড়ে শোনান। উল্লেখ্য, এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মোজতবাকে ‘রণাঙ্গনে আহত’ হিসেবে বর্ণনা করেছিল। বুধবার তেহরানের এক কর্তা সংবাদ সংস্থাকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন। তবে তিনি সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন।

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সংঘর্ষ দু সপ্তাহ পেরিয়ে গিয়েছে। উভয় পক্ষ লড়াই চালিয়ে যেতে চায়। এখনও পর্যন্ত যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডেও আক্রমণ করছে তারা। হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন মোজতবা খামেনেই।

Post Views: 133

Continue Reading

Previous: অবৈধ ভাবে বাণিজ্য চালানোর অভিযোগে ভারত, পাকিস্তান-সহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত করবে ট্রাম্প প্রশাসন
Next: গ্যাস বুকিংয়ে নয়া নিয়ম, গ্রামাঞ্চলে সিলিন্ডারের জন্য অপেক্ষা করতে হবে ৪৫ দিন

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.