Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অবৈধ ভাবে বাণিজ্য চালানোর অভিযোগে ভারত, পাকিস্তান-সহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত করবে ট্রাম্প প্রশাসন

অবৈধ ভাবে বাণিজ্য চালানোর অভিযোগে ভারত, পাকিস্তান-সহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত করবে ট্রাম্প প্রশাসন

Online Desk মার্চ 13, 2026
20250826_111446.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত, পাকিস্তান-সহ ৬০ দেশের বিরুদ্ধে তদন্ত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই সমস্ত দেশ অবৈধ ভাবে বাণিজ্য চালাচ্ছে। এর আগে বুধবার ভারত, চিন-সহ ১৬টি দেশের বিরুদ্ধে এই তদন্ত শুরু করার কথা জানিয়েছিল হোয়াইট হাউস। বৃহস্পতিবার সেই তালিকায় আরও বেশ কিছু দেশকে যুক্ত করা হল।

হোয়াইট হাউস সূত্রে খবর, তদন্তে চালানো হবে পাকিস্তান, রাশিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা, সৌদি আরব, ইজরায়েলের মতো দেশের বিরুদ্ধেও। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য তাদের অভ্যন্তরীণ বাজারে ঢুকতে দিচ্ছে এই সমস্ত দেশগুলি। বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির বলেন, ‘বাধ্যতামূলক শ্রম নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ঐকমত্য তৈরি হলেও বিভিন্ন দেশ এই ভাবে উৎপাদিত পণ্য দেশের বাজারে ঢোকা রুখতে পারছে না।’ আর সে কারণেই ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১(বি) অনুচ্ছেদ অনুসারে দেশগুলির বিরুদ্ধে তদন্ত চালানো হবে। অনুসন্ধানে ‘অনিয়ম’ প্রমাণিত হলে দেশগুলির পণ্যের উপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারে হোয়াইট হাউস।

অন্য দিকে ট্রাম্প প্রশাসনের তরফে সন্দেহভাজন যে দেশগুলির তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ একাধিক দেশ। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা বিস্মিত হয়েছেন, ওই তালিকায় ইজরায়েলের নাম থাকা নিয়ে। কারণ তেল আভিভের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খুবই ভাল হিসেবে মনে করা হয়। সম্প্রতি ইজরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Post Views: 119

Continue Reading

Previous: বানারহাটে শিলা বৃষ্টি, বিদ্যুতের খুঁটি ভাঙায় অন্ধকার এলাকা
Next: মোজতবা খামেনেই ‘জীবিত তবে গুরুতর আহত’, দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.