Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হরমুজ প্রণালীতে ইরানের হামলার তীব্র নিন্দা ভারতের

হরমুজ প্রণালীতে ইরানের হামলার তীব্র নিন্দা ভারতের

Online Desk জুলাই 14, 2026
hormuz-ed.jpg

ওঙ্কার ডেস্ক: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরুব আমিরশাহির দুটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। যে ঘটনার পর ইরানের কূটনীতিককে তলব করেছিল নয়াদিল্লি। এ বার এই হামলার তীব্র নিন্দা জানাল ভারতের বিদেশ মন্ত্রক। ইরানের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও সরকারি ভাবে জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘এমটি আল বাহিয়া’ ও ‘এমটি মোম্বাসা’ জাহাজে হামলার ঘটনায় ভারত ‘গভীরভাবে উদ্বিগ্ন’। এই দুটি জাহাজে মোট ৪৬ জন নাবিক ও কর্মী ছিলেন, যার মধ্যে ৩০ জনই ভারতীয় নাগরিক। ‘এমটি আল বাহিয়া’ জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাবিকের মধ্যে একজন নিহত হন এবং অপর একজন জখম হন। অন্য দিকে, ‘এমটি মোম্বাসা’ জাহাজে থাকা ১৮ জন ভারতীয় নাগরিকের মধ্যে নয় জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিহত ভারতীয় নাগরিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য, যে দুটি জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে দুটি ছিল সংযুক্ত আরব আমিরশাহির। ট্যাঙ্কারে হামলার পর দেশটির তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। এটিকে ‘নির্লজ্জ আক্রমণ’ বলে অভিহিত করেছে তারা। আক্রমণের পাল্টা প্রত্যাঘাত করা হবে বলএ হুঁশিয়ারি দিয়েছে আমিরশাহি। অন্য দিকে আইআরজিসি এর তরফে দাবি করা হয়েছে, তারা দুটি জাহাজে হামলা চালিয়েছে। যদিও সে দুটির নাম তারা প্রকাশ করেনি। এই ঘটনায় মঙ্গলবারই ইরানের কূটনীতিককে তলব করেছিল ভারত। এবার কড়া প্রতিক্রিয়া জানানো হল।

Post Views: 43

Continue Reading

Previous: এক বছরের জন্যই ছাড়, আপাতত নীল-সাদা পোশাকই থাকছে সরকারি বিদ্যালয় গুলিতে
Next: দায়িত্ব পেয়েই ময়দানে অনুব্রত, দুই তৃণমূল নেতার সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন কেষ্ট

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.