Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এক বছরের জন্যই ছাড়, আপাতত নীল-সাদা পোশাকই থাকছে সরকারি বিদ্যালয় গুলিতে

এক বছরের জন্যই ছাড়, আপাতত নীল-সাদা পোশাকই থাকছে সরকারি বিদ্যালয় গুলিতে

Online Desk জুলাই 14, 2026
school.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে সরকারি স্কুলে নীল সাদা পোশাক চালু করেছিল পূর্ববর্তী তৃণমূল সরকার। বছরে দুই দফায় রাজ্য সরকার কতৃক সেই পোশাক দেওয়া হত ছাত্র-ছাত্রীদের। জুন-জুলাই মাসে দ্বিতীয় দফার পোশাক বিতরণ করা হয়ে থাকে। কিন্তু চলতি বছরে মে মাসেই রাজ্যে পালা বদলের পর বিদ্যালয়ের পোশাক নিয়ে অনিশ্চয়তার মাঝে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, এবছরের মত নীল-সাদা পোশাকই দেওয়া হবে বিদ্যালয় গুলিতে, কিন্তু বাদ দতে হবে ‘বিশ্ব বাংলা’-র লোগো।
সরকারি সূত্রের খবর, নতুন প্রশাসন স্কুল ইউনিফর্মকে রাজনৈতিক প্রতীক বা কোনও নির্দিষ্ট সরকারের পরিচয়ের সঙ্গে যুক্ত রাখতে আগ্রহী নয়। সেই কারণেই ভবিষ্যতে নতুন রঙের ইউনিফর্ম চালুর পরিকল্পনা করা হচ্ছে। তবে তা কার্যকর করার আগে সমস্ত প্রশাসনিক ও আর্থিক দিক খতিয়ে দেখা হবে। পাশাপাশি ইউনিফর্মের নকশা, রং এবং সরবরাহ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে। শিক্ষা মহলের মতে, ইউনিফর্ম পরিবর্তনের মতো সিদ্ধান্তে পর্যাপ্ত সময় নেওয়াই যুক্তিযুক্ত। কারণ রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য একসঙ্গে নতুন ইউনিফর্ম চালু করা একটি বড় উদ্যোগ। তার সঙ্গে জড়িয়ে রয়েছে উৎপাদন, বিতরণ এবং অভিভাবকদের আর্থিক সামর্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। সেই কারণে এক বছরের জন্য পুরনো ইউনিফর্ম বহাল রাখার সিদ্ধান্ত বাস্তবসম্মত বলেই মনে করা হচ্ছে।
সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও উপকৃত হবেন। শুধুমাত্র কোচবিহার জেলাতেই ইউনিফর্ম তৈরির কাজের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রায় ১০ কোটি টাকার মজুরি পাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ফলে একদিকে যেমন স্কুল পড়ুয়াদের নির্ধারিত সময়ে ইউনিফর্ম পৌঁছে দেওয়া সম্ভব হবে, তেমনই অন্যদিকে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর কর্মসংস্থানও নিশ্চিত হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের প্রত্যেককে একটি করে হাফপ্যান্ট ও হাফশার্টের পাশাপাশি একটি করে ফুলপ্যান্ট ও ফুলশার্ট দেওয়া হয়। অন্যদিকে, ছাত্রীদের ক্ষেত্রে প্রি-প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত দু’সেট করে শার্ট ও টিউনিক দেওয়া হয়। তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের দু’সেট করে স্কার্ট ও শার্ট প্রদান করা হয়। আর সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য দু’সেট চুড়িদার ও ওড়নার ব্যবস্থা রয়েছে।

Post Views: 24

Continue Reading

Previous: জিতে লিগ শুরু বাগানের
Next: হরমুজ প্রণালীতে ইরানের হামলার তীব্র নিন্দা ভারতের

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.