Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
Natcho.jpg

স্পোর্টস রিপোর্টার : গত মরসুমে আইএসএল জয়ী দলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিয়েকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। কেভিনের পরিবর্ত হিসেবে এবার এক স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড। স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার ন্যাচো মনসালভেকে দলে নেওয়ার কথা ঘোষণা করা হল। ৩২ বছর বয়সি এই সেন্টার-ব্যাকের বড় সম্পদ হল তাঁর উচ্চতা। এই ডিফেন্ডারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলের হয়ে খেলা শুরু করার পর লা লিগার এই ক্লাবের সি, বি দল এবং সিনিয়র দলের হয়েও খেলেছেন। এছাড়া ডেপোর্টিভো লা করুনার বি দলের হয়েও খেলেছেন ন্যাচো। এই ডিফেন্ডার যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন।নতুন স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গেও আনোয়ারের বোঝাপড়া গড়ে উঠবে বলে আশাবাদী লাল-হলুদ শিবির। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করতে পারেন ন্যাচো। তিনি কিছুদিনের মধ্যেই কলকাতায় চলে আসতে পারেন।২৫ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপ অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে হাবাস এখনও কলকাতায় এসে পৌঁছননি। বিদেশি ফুটবলাররাও কলকাতায় আসেননি। তবে ভিনরাজ্যের ফুটবলাররা অনুশীলনে যোগ দিয়েছেন। তাঁরাই ডুরান্ড কাপের প্রস্তুতি চালাচ্ছেন। প্রধান কোচ ডুরান্ড কাপের আগেই কলকাতায় চলে আসতে পারেন

Post Views: 28

Continue Reading

Previous: বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

সম্পর্কিত গল্প

hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.