Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পরমাণু চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

পরমাণু চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক স্থগিত

Online Desk মে 4, 2025
trump-1.jpg

ওঙ্কার ডেস্ক: পরমাণু চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে চতুর্থ দফার বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে গেল। শনিবার ইতালির রাজধানী রোমে দুই দেশের প্রতিনিধি স্তরের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে গিয়েছে। বৈঠক ভেস্তে যাওয়ার কারণ হিসেবে তেহরানের তরফে বলা হয়েছে ‘কৌশলগত কারণে’ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ এপ্রিল ওমানের মাস্কটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি প্রসঙ্গে তৃতীয় দফার বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ছিলেন দুই দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিরা। তবে চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছিলেন, তা মানতে নারাজ হয় ইরান। তাই মাস্কেটের সেই বৈঠক কোনও ফল দেয়নি।

অন্য দিকে রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ‘ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-এর প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, ইরান বিধি ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। এর পরেই ওয়াশিংটন চাপ বাড়ায় পরমাণু চুক্তি নিয়ে। গত মার্চ মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে পরমাণু সমঝোতার জন্য চূড়ান্ত সময়সীমা দিয়েছিলেন তিনি। এই আবহে চতুর্থ দফার দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত হয়ে গেল। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তি তৈরি হতে পারে।

Post Views: 94

Continue Reading

Previous: ১০লাখ সাবস্ক্রাইবার পার করলেন রণবীর আল্লাহাবাদিয়া, কমেন্ট এল ‘ লজ্জা নেই ‘
Next: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.