Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভুল করেছে ইজরায়েল, শাস্তি পেতে হবে’: খামেনিই

‘ভুল করেছে ইজরায়েল, শাস্তি পেতে হবে’: খামেনিই

Online Desk জুন 18, 2025
khamei.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানে আঘাত হেনে ভুল করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ, এমনটাই জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনিই। শুধু তাই নয়, এই ভুলের জন্য ইজরায়েলকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

এদিন খামেনিই আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের যেমন বিরোধিতা করবে, তেমনই চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে তেহরান। কারও চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিক মন্তব্য করেছেন ইরান-ইজরায়েল সংঘাত নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, সবাইকে দ্রুত তেহরান ছেড়ে যাওয়া উচিৎ। এ ছাড়া সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, ‘আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম, তা ইরানের করে নেওয়া উচিত ছিল। লজ্জার ব্যাপার, মানুষের জীবন চলে যাচ্ছে! ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বার বার বলেছি।’ ট্রাম্পের একাধিক মন্তব্য প্রসঙ্গে এদিন খামেনিই বলেন, মার্কিনিরা জানুক- মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে অপূরণীয়।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়েছে। পরস্পরকে লক্ষ্য করে আঘাত ও প্রত্যাঘাত অব্যাহত রেখেছে দুই দেশ। এখনও পর্যন্ত ইজরায়েলের দিকে তেহরানের তরফে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল। শুধু তাই নয়, ইজরায়েলে প্রত্যাঘাত হানতে ইরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলেও জানা গিয়েছে। বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর এই তথ্য জানিয়েছে।

Post Views: 195

Continue Reading

Previous: ভুয়ো শংসাপত্র দেখিয়ে সরকারি চাকরি করার অভিযোগ এক বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে
Next: ইরান বনাম ইসরায়েল : কেন এই যুদ্ধ পরিস্থিতি ?

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.