Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্পের উপর হামলার আগে ক্যারোলাইন লেভিটের ‘শটস্ ফায়ার্ড’ মন্তব্যে চরম বিতর্ক

ট্রাম্পের উপর হামলার আগে ক্যারোলাইন লেভিটের ‘শটস্ ফায়ার্ড’ মন্তব্যে চরম বিতর্ক

Online Desk এপ্রিল 26, 2026
karoline.png

ওঙ্কার ডেস্ক: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারকে ঘিরে যখন পুরো ওয়াশিংটন রাজনৈতিক উত্তেজনায় টগবগ করছিল, ঠিক তার কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রশাসনের মুখপাত্র ক্যারোলাইন লেভিটের একটি মন্তব্যে বর্তমানে রাজনৈতিক আঙ্গন তোলপার। ২৯ এপ্রিল রাতে হোয়াইট হাউসে করোস্পন্ডেন্ট নৈশভোজনের ঠিক আগে, ক্যারোলাইন লেভিট একটি ভিডিও বার্তায় বলেছিলেন, “আজ রাতে কিছু শটস ফায়ার হবে।” সেই মন্তব্য তখন উপস্থিত অনেকের কাছেই ছিল রাজনৈতিক কৌতুক বা ইঙ্গিতপূর্ণ বক্তব্য, যা সাধারণত তীব্র সমালোচনা বা কথার লড়াই বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এই হামলার পর ক্যারোলিনের এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্যারোলাইন লেভিটের বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যায়। তিনি বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর বক্তৃতা হবে যথারীতি তীক্ষ্ণ, ব্যঙ্গাত্মক এবং আকর্ষণীয়। রাজনৈতিক মহলে প্রচলিত ভাষায় ‘শটস্ ফায়ার্ড’ কথাটি সাধারণত কথার আঘাত বা কটাক্ষ বোঝাতে ব্যবহার করা হয়, তাই শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই মন্তব্য যেন অস্বস্তিকর বাস্তবতার সঙ্গে মিলে যায়। অনুষ্ঠান চলাকালীন আচমকাই গুলির শব্দ শোনা যায়, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় উপস্থিত অতিথিদের মধ্যে। নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রেসিডেন্ট ট্রাম্পকে তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি অন্যান্য অতিথিদেরও সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
এই ঘটনাপ্রবাহের পরই সামনে আসে লিয়াভিটের সেই ভিডিও বার্তা, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন এমন একটি উচ্চনিরাপত্তা অনুষ্ঠানের আগে এই ধরনের শব্দচয়ন কতটা যুক্তিযুক্ত ছিল। যদিও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, তার মন্তব্য সম্পূর্ণরূপে রূপক অর্থে করা হয়েছিল এবং কোনও বাস্তব ঘটনার ইঙ্গিত ছিল না, তবুও সময়ের এমন মিল ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
ঘটনার তদন্ত এখনও চলছে। আক্রমণের পেছনে উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই পুরো ঘটনায় একদিকে যেমন নিরাপত্তা ব্যবস্থার দ্রুত পদক্ষেপ বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে, অন্যদিকে একটি মন্তব্য কীভাবে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে, তারই এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা।

Post Views: 104

Continue Reading

Previous: হোয়াইট হাউসে নৈশভোজে ট্রাম্পের উপর গুলিবর্ষণ! আটক আততায়ী
Next: সেরার স্থানে নতুন চমক, পরিচিত মুখেরা কি তবে হারিয়ে গেল? কারা রইল টিআরপির সেরা ১০’এ?

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.