Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খালেদাকে লন্ডন নিয়ে যেতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, মেডিকেল বোর্ড চাইলেই উড়ান পাঠাবে কাতার

খালেদাকে লন্ডন নিয়ে যেতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, মেডিকেল বোর্ড চাইলেই উড়ান পাঠাবে কাতার

Online Desk ডিসেম্বর 6, 2025
khaleda-zia.jpg

ওঙ্কার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা এখন নির্ভর করছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। চিকিৎসকরা সবুজ সঙ্কেত দিলেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে কাতারের তরফে। মেডিকেল বোর্ড বললেই, দেশটি তা পাঠাবে ঢাকায়।

সূত্রের খবর, খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তাঁর উপদেষ্টা এনামুল হক চৌধুরী সংবাদ মাধ্যমকে
বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তাঁরা প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই বলবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য এরপর লন্ডনে নিয়ে যাওয়া হবে।’ উল্লেখ্য, বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনছে কাতার কর্তৃপক্ষ। সেই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। ফুসফুস, হার্ট, কিডনি-সহ একাধিক জটিলতা ধরা পড়েছে তাঁর। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই চিকিৎসা করছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও সেই বোর্ডের সদস্য বলে জানা গিয়েছে।

Post Views: 211

Continue Reading

Previous: বিদ্যাসাগর সংস্কৃতি সদন, নির্বাচনের আগেই হুগলির চণ্ডীতলায় চালু হচ্ছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ
Next: এসআইআর আবহে উত্তরপ্রদেশে বাংলাদেশি-রোহিঙ্গা চিহ্নিত করার নির্দেশ যোগীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.