Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • এসআইআর আবহে উত্তরপ্রদেশে বাংলাদেশি-রোহিঙ্গা চিহ্নিত করার নির্দেশ যোগীর

এসআইআর আবহে উত্তরপ্রদেশে বাংলাদেশি-রোহিঙ্গা চিহ্নিত করার নির্দেশ যোগীর

Online Desk ডিসেম্বর 6, 2025
yogi-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ চলাকালীন পশ্চিমবঙ্গ থেকে কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা যাতে উত্তরপ্রদেশে না ঢুকে যায়, তা দেখার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে যোগীর পুলিশ।

যোগী আদিত্যনাথের সরকারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনও আপস করা হবে না। অবৈধ ভাবে যাঁরা উত্তরপ্রদেশে ঢুকেছেন তাঁদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিবৃতিতে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে রাজ্যে একটি সংগঠিত চক্র কাজ করছে। বিভিন্ন জেলায় বহু বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন।

উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে জেলা প্রশাসন তল্লাশি অভিযান চালাচ্ছে। এই কাজে সামিল রয়েছে সে রাজ্যের সন্ত্রাসদমন শাখাও। সূত্রের খবর, ইতিমধ্যেই বহু রোহিঙ্গাকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সম্প্রতি, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নির্দেশ দিয়েছিলেন, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন যে এলাকায়, সেই বিষয়ে তালিকা তৈরি করতে। তাঁরা কী ধরণের কর্মকাণ্ডে জড়িত তাও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। সমস্ত অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছিল। উল্লেখ্য, দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া চলছে। উত্তরপ্রদেশেও বিশেষ নিবিড় সংশোধন চলছে। ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে এই কাজ করা হচ্ছে কমিশনের তরফে।

Continue Reading

Previous: খালেদাকে লন্ডন নিয়ে যেতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, মেডিকেল বোর্ড চাইলেই উড়ান পাঠাবে কাতার
Next: মাইলস্টোন ছোঁওয়ার মুখে রোহিত শর্মা, ২৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.