Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে এই প্রথম ৩৭ বছরের প্রথা ভাঙলেন খামেইনি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে এই প্রথম ৩৭ বছরের প্রথা ভাঙলেন খামেইনি

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
khameni.jpg

ওঙ্কার ডেস্ক: উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ক্রমশ বাড়ছে। এই আবহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেইনি ৩৭ বছরের প্রথা ভাঙলেন। প্রত্যেক বছর ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে সেই পুরনো ঐতিহ্য ভেঙেছেন তিনি। রিপোর্ট অনুসারে, ১৯৮৯ সালে নেতৃত্ব গ্রহণের পর থেকে খামেইনি প্রত্যেক বছর ওই বৈঠকে যোগ দিয়েছেন। এমনকি কোভিড-১৯ মহামারীর সময়ও তিনি এই প্রথা পালন থেকে সরে আসেননি।

১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি ইরানের বিমান বাহিনী পাহলভি রাজবংশকে উৎখাত করতে রুহুল্লাহ খোমেইনির প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল। খোমেইনি ছিলেন খামেইনির পূর্বসূরি এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা। পরবর্তী চার দশক ধরে ওই বিশেষ দিনটিতে ইরানের বিমান বাহিনীর কর্মী এবং কমান্ডাররা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, চলতি বছরে খামেইনির পরিবর্তে, সশস্ত্র বাহিনীর প্রধান আবদুর রহিম মুসাভি রবিবার বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার আবহে খামেইনির এই অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরানের উপর যে কোনও সময় হামলা করতে পারে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের তরফে সতর্ক করে বলা হয়েছে, ইরানের উপর যে কোনও ধরণের মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে সংঘাতের সূত্রপাত করবে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে, তবে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।’ প্রসঙ্গত, ২০২৫ সালের জুনের মাঝামাঝি ১২ দিন ধরে সংঘাত চলে ইরান-ইজরায়েলের মধ্যে।

Post Views: 150

Continue Reading

Previous: বিজেপির সাফল্যের কৃতিত্ব আদতে আরএসএস-এর; বিতর্কিত মন্তব্য খোদ সঙ্ঘপ্রধান মোহন ভগবতের
Next: এসআইআর আবহে নিবাসী শংসাপত্রের চাহিদা আকাশছোঁয়া, পুরসভায় ১৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.