Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর আবহে নিবাসী শংসাপত্রের চাহিদা আকাশছোঁয়া, পুরসভায় ১৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে

এসআইআর আবহে নিবাসী শংসাপত্রের চাহিদা আকাশছোঁয়া, পুরসভায় ১৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
KOLKATA.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় এসআইআর আবহে নিবাসী শংসাপত্রের চাহিদা কার্যত আকাশ ছুঁয়েছে। সূত্রের খবর, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে পরিমাণে নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়েছে, তা নজিরবিহীন। পুরসভা সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ার আবহে কলকাতা পুরসভায় প্রায় সাড়ে ১৪ হাজারের বেশি নিবাসী শংসাপত্রের জন্য আবেদন জমা পড়েছে।
পুরসভা সূত্রে দাবি, যেখানে মাসে ২০০টির কম নিবাসী শংসাপত্রের আবেদন জমা পড়ে, সেখানে দেড় মাসে এত আবেদন কলকাতা পুরসভায় নজির সৃষ্টি করেছে। গত দেড় মাসে এই বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় রীতিমতো চোখ কপালে উঠেছে পুর কর্তাদের। জানা যাচ্ছে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই আবেদনগুলির বেশির ভাগই জমা পড়েছে।
এসআইআর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের সমস্ত পুরসভা ও জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী কলকাতা পুরসভার সদর দফতরে নিবাসী শংসাপত্রের আবেদন গ্রহণের জন্য আলাদা ডেস্ক খোলা হয়। সেকারণেই বেশি আবেদন পত্র জমা পড়েছে বলে মনে করা হচ্ছে।
পুরসভা সূত্রের খবর, জমা পড়া আবেদনপত্রগুলি কালেক্টর অফিসে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের মাধ্যমে নথি যাচাইয়ের পর এক জন ডব্লিউবিসিএস পর্যায়ের আধিকারিক শংসাপত্র অনুমোদন করছেন।

Post Views: 159

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে এই প্রথম ৩৭ বছরের প্রথা ভাঙলেন খামেইনি
Next: ব্যারাকপুরে বৃদ্ধ খু*ন, গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.