Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026
terror.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাণঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। এই অঞ্চলের ভরা বাজারের কাছে গাড়িতে ভয়াবহ এই বিস্ফোরণের ফলে মৃত্যু হয়েছে সাত জনের। বিস্ফোরণের ফলে জখম হয়েছেন একাধিক। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ায় একটি ব্যস্ত বাজারের কাছেই এই বিস্ফোরণ ঘটে। রেলগেটের পাশে একটি গাড়ির মধ্যে রাখা বিস্ফোরক থেকে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। এর ফলে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন সাধারণ নাগরিক এবং দু’জন পুলিশকর্মী রয়েছেন। বিস্ফোরণে বহু মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ও নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এই বিস্ফোরণের পিছনে কারা জড়িত তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, চলতি বছরে গত মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে গাড়ি থেকে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে মহিলা ও শিশু ছিল। এই প্রদেশে পাক সেনার সঙ্গে সংঘাত মূলত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর। পাকিস্তানে তারা বঞ্চনার শিকার বলে দাবি বিদ্রোহীদের। যদিও ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের প্রশ্রয়ে জঙ্গিরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

Post Views: 92

Continue Reading

Previous: বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের
Next: প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.