Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: অতি বামপন্থার লাইন ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন এক মাওবাদী ক্যাডার। সমাজের মূলস্রোতে ফিরতে তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে ওই মাওবাদী ক্যাডার সক্রিয় ছিলেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীর নাম মাধাই পাত্র। মঙ্গলবার তিনি রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। যদিও কোনও অস্ত্র তিনি পুলিশের কাছে জমা দিয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। মাধাই সহযোদ্ধাদের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরাও যেন সমাজের মূলস্রোতে ফিরে আসেন। সংবাদ মাধ্যমের সামনে মাধাই জানান, তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। সেই কারণে সংগঠনের অনুমতি নিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন। তিনি হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মাধাই বলেন, শারীরিক অবস্থার কারণে তিনি ইনচার্জের সঙ্গে কথা বলেন। তারপর পুলিশের সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করেন। পশ্চিমবঙ্গ ছাড়াও মাধাই বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত করা হবে বলে। সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের আগে দেশের বিভিন্ন রাজ্যে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে বহু মাওবাদীর। এই পরিস্থিতিতে বাংলায় আত্মসমপর্ণ করলেন মাওবাদী ক্যাডার। অন্য দিকে এদিনই উত্তর কাশিপুর থানা এলাকায় এক মাওনেত্রীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। ঝাড়খণ্ডে ওই মাওনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বেলার মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল পুলিশ।

এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মাওবাদীরা আত্মসমর্পণ করেছেনন। মাধাই জানান, অমিত শাহের এই বার্তার আগেই তিনি সমাজের মূল স্রোতে ফিরতে চাইছিলেন। এবিষয়ে তিনি ইনচার্জের সঙ্গে কথাও বলেছিলেন। ইনচার্জ মিহির বেসরা তাঁদের বলেন, ৩১ মার্চের পর কেউ চাইলে আত্মসমর্পণ করতে পারেন। এরপর তাঁর অনুমতি নিয়েই কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন তিনি। সহযোদ্ধা বা কমরেডদের কাছে মাধাইয়ের আবেদন, তাঁরা যেন সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে সরকারি সুবিধা গ্রহণ করেন।

Post Views: 103

Continue Reading

Previous: প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়
Next: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.