Skip to content
মে 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়

প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন তাপস রায়

Online Desk মে 12, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে রাজ্যে ঘটেছে পালাবদল। শপথ নিয়েছে নতুন সরকারের মন্ত্রীসভা। অপরদিকে, নতুন মন্ত্রীসভার প্রটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বর্ষীয়ান নেতা তাপস রায়। আগামী দু’দিন নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর গুরুদায়িত্ব সামলাবেন তিনিই। বিধায়কদের শপথ সংক্রান্ত বিষয়ে সোমবারই বিধানসভা সচিবালয়ের তরফে জারি করা হয়েছে বিস্তারিত নির্ঘণ্ট। বিধানসভা সচিবালয়ের প্রধান সচিবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৩ মে অর্থাৎ বুধবার এবং ১৪ মে বৃহস্পতিবার দুই দফায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ১৩ মে অর্থাৎ বুধবার প্রথম দফায় সকাল ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত শপথ এবং অন্যান্য মন্ত্রীরা। এরপর কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের ৯টি জেলার বিধায়কদের শপথ হবে। বিকেলের পর্বে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে।
রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসন থাকলেও এবার শপথ নিচ্ছেন ২৯০ জন। ফলতা আসনে নতুন করে নির্বাচন হওয়ায় একটি আসন আপাতত শূন্য। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি করে আসন থেকে জয়ী হয়েছেন। ফলে সব মিলিয়ে ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথবাক্য পাঠ করবেন। বৃহস্পতিবার প্রধমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানসহ বীরভূমের প্রার্থীরা শপথ নেবেন। ২০২৬-এর এই নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল জিতেছে ৮০টি আসনে। এছাড়া কংগ্রেস দু’টি, আম জনতা উন্নয়ন পার্টি দু’টি এবং সিপিএম ও আইএসএফ একটি করে আসনে জয়ী হয়েছে। নয়া সরকারের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে এখন সাজ সাজ রব।

Post Views: 10

Continue Reading

Previous: ‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম
Next: বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

সম্পর্কিত গল্প

Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
terror.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026

You may have missed

Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
terror.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভরা বাজারে বিস্ফোরণ, নিহত ৭, জখম বহু

Online Desk মে 12, 2026
maoist.jpg

বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন, বাংলায় আত্মসমর্পণ সেই মাওবাদী ক্যাডারের

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.