Skip to content
মে 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

Online Desk মে 12, 2026
defr.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের শুরুতেই আচমকাই সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। সেই ঘোষণায় দানা বেঁধেছিল রহস্য। কেউ ভেবেছিলেন গায়ক হয়তো পাকাপাকি ভাবে সঙ্গীতজগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কারও মনে হয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে কারও সঙ্গে হয়তো অরিজিতের সম্পর্কহানি হয়েছে। ব্যক্তিগত জীবনের টানাপড়েনের তত্ত্বও উঠে এসেছিল আলোচনায়। অবশেষে গায়কের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন দীর্ঘদিনের বন্ধু তথা সহকর্মী, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, অরিজিতের এই সিদ্ধান্তকে ‘অবসর’ হিসেবে নয় ‘বিরতি’ হিসেবে দেখা উচিত।
প্রীতম আরও জানান, অরিজিৎ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অসংখ্য গান গেয়েছেন। সেখান থেকেই হয়তো মানসিক চাপ অনুভব করছিলেন গায়ক। পাশাপাশি ‘অরিজিতের উপর এত গান গাওয়ার চাপ ছিল যে ও একদিন বলেই ফেলল, ও আর গানই গাইতে চায় না। মাঝেমধ্যে ছবির পরিচালকরাও আমাদের উপর ভীষণ চাপ সৃষ্টি করে থাকেন, আমরা তাঁদের কিছু বলতে পারি না।’ এমনকি মজার বিষয় হলো, প্রীতম নিজেও নাকি দীর্ঘদিন ধরে অবসরের কথা ভাবছিলেন। অরিজিৎ সিংয়ের সঙ্গে তা নিয়ে কথাও হয়েছিল তাঁর। প্রীতম বলেন, ‘একদিন রাতে অরিজিৎ আমায় বলল, যে দিন আপনি অবসর নেবেন, সে দিন আমিও নেব। কিন্তু তারপরেই সকলকে অবাক করে দিয়ে পরের দিন সকালেই অবসরের ঘোষণা করে দিল!’
অরিজিৎ নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি গান বন্ধ করবেন না, কেবল প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে নতুন কাজ নেবেন না। নিজের নতুন গান বাঁধার পাশাপাশি তিনি এখন নিজের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এ ছাড়া শিল্পী হিসেবেও তিনি অনেক কিছু শিখতে চান। প্রীতমের কথায়, ‘মানুষ ওঁর অবসর নিয়ে বড্ড বেশি ভাবছে। ওঁকে নিজের মতোই কাজ করতে দেওয়া উচিত। শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়।’

Post Views: 33

Continue Reading

Previous: শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

সম্পর্কিত গল্প

local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026
sujit-bose.png

সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদলতে আর্জি ইডি-র

Online Desk মে 12, 2026
fire-1280.jpg

তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের

Online Desk মে 12, 2026

You may have missed

defr.png

‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

Online Desk মে 12, 2026
local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026
sujit-bose.png

সুজিত বসুর ১০ দিনের হেফাজত চেয়ে আদলতে আর্জি ইডি-র

Online Desk মে 12, 2026
fire-1280.jpg

তপসিয়ার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২ জনের

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.