Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য রাজ্যে দায়িত্ব নিয়েছে বিজেপির নতুন সরকার। আর রাজ্যের ক্রীড়া মন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। তাঁর কাছে একাধিক চ্যালেঞ্জ রয়েছে, ক্রীড়া সংস্থা গুলো থেকে শুরু করে ক্লাব গুলোতে তোষামোদ। তৃণমূল ঘনিষ্ঠরা আছেন চেয়ারে। একইসঙ্গে রয়েছে লিওনেল মেসি কাণ্ডের ঘটনা। তবে নিশীথ চেয়ারে বসেই সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন।

মঙ্গলবার তিনি বললেন, ‘মেসি বিষয়ে যা হয়েছে, তা খুবই নিন্দার। মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছি। খতিয়ে দেখতে হবে। তার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলব। যদি কোনও দুর্নীতি থাকে, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু গত বছর যাঁরা দামি টিকিট কেটে মেসিকে দেখতে গিয়ে হতাশ হয়েছিলেন, তাঁরা কি আদৌ টিকিটের টাকা ফেরত পাবেন? সেই ঘটনার পর পুলিশকর্তারা আশ্বাস দিয়েছিলেন, টাকা ফেরত দেওয়া হবে। এই প্রসঙ্গে নিশীথ বলেন, “এখন সেই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আমাদের আলোচনা করতে হবে। তার পরেই কিছু বলতে পারব।”

তবে মেসিকে না দেখার যে দুঃখ তা পূরণ করার চেষ্টা তাঁর সরকার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, “আগামী দিনে আমরা এমন ম্যাচের আয়োজন করব যে, মেসিকে দেখতে না পাওয়ার দুঃখ সকলে ভুলে যাবেন।’ তিনি আরও বললেন,,’তৃণমূল আমলে শুধু স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকার কত বার বলেছে, সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) থেকে ভাল কোচ পাঠানো হবে। প্রযুক্তি ও অনুশীলনের সুবিধা দেওয়া হবে। কিন্তু রাজ্য তাতে কান দেয়নি। তাই ক্রীড়াবিদদের বাধ্য হয়ে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রীড়াক্ষেত্রে উন্নতি করা। প্রতিভা খুঁজে আনা হবে। তরুণ উদীয়মান ক্রীড়াবিদদের দিকে বেশি নজর দেওয়া হবে। রাজ্য থেকে আগামী দিনে যাতে অলিম্পিকে ক্রীড়াবিদেরা যান, সেই লক্ষ্যে কাজ করব আমরা।’

Post Views: 103

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি
Next: জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.