Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
hardeep-singh-puri.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গোটা বিশ্বে জ্বালানি সঙ্কটের উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানি বাঁচাতে দেশবাসীকে সংযমী হওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে সরকারের কাছে কত পরিমাণ জ্বালানি মজুত আছে সে বিষয়ে তথ্য প্রকাশ করলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার জানান, পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেও দেশে এলপিজি উৎপাদনে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। হরদীপ সিং বলেন, ‘এলপিজি সরবরাহে কোনও সমস্যা নেই। দেশে ৬৯ দিনের অপরিশোধিত তেল এবং এলএনজি আর ৪৫ দিনের মতো এলপিজি মজুত রয়েছে।’ প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন দেশবাসীকে, তাতে আতঙ্কিত হওয়ার দরকার নেই বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর আর্জিকে সতর্কবার্তা হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি দেশবাসীকে জ্বালানি ব্যবহার নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পেট্রোল, ডিজেল, গ্যাস সংযমী হয়ে ব্যবহার করার কথা বলেছেন তিনি। করোনাকালের কথা মনে করিয়ে ওয়ার্ক ফ্রম হোম এর পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। আগামী একবছর বিদেশযাত্রার পরিকল্পনাও কাটছাঁট করার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি ভোজ্য তেলের ব্যবহার কমানো এবং সোনা কেনা কমানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রী মোদীর এই আর্জি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার মাঝেই দেশের ভান্ডারে মজুত থাকা জ্বালানির হিসেব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Post Views: 104

Continue Reading

Previous: মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর
Next: চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.