Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
Tutu.jpg

স্পোর্টস রিপোর্টার : কলকাতা ময়দানে ইন্দ্রপতন। চলে গেলেন স্বপন সাধন বসু। গোটা ভারতের ফুটবল মহলে যিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নয়ের দশকের শুরুতে আর এক কিংবদন্তি কর্তা প্রয়াত ধীরেন দের আমলে তিনি কলকাতা ময়দানে এসে সবুজ মেরুনের সঙ্গে জড়িয়ে পড়েন। তার পর থেকে আমৃত্যু তিনি মোহনবাগানী পরিচয়েই বেঁচে ছিলেন। তিনি ফিফার টাস্ক ফোর্সের সদস্য ও ছিলেন।দীর্ঘ দিন ক্লাব সভাপতির পদ অলংকৃত করেন। ১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক তিনি সরাসরি মোহনবাগান প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। এই দীর্ঘ সময়ে ক্লাব বহু ওঠা–নামা দেখেছে, বহু কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু প্রায় প্রতিটি পরিস্থিতিতেই তিনি সামনে এসে দায়িত্ব নিয়েছেন, ক্লাবকে রক্ষা করেছেন এবং এগিয়ে নিয়ে গিয়েছেন।

মোহনবাগান আর টুটু বোস— এই দুই নাম যেন একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ক্লাব যখনই সমস্যায় পড়েছে, তিনি নিজের মতো করে পাশে দাঁড়িয়েছেন— কখনও অর্থ দিয়ে, কখনও সিদ্ধান্ত নিয়ে, আবার কখনও সাহস জুগিয়ে। তাঁর ভূমিকা শুধু প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন ক্লাবের আত্মার অংশ।তাঁকে ক্লাব প্রশাসন মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করে। মোহনবাগান কে হৃদয়ে নিয়ে অস্তাচলে চলে গেলেন টুটু বসু। তাঁর মতো প্রবাদ প্রতিম কর্তার মৃত্যুতে ময়দান শোক স্তব্ধ। গভীর শোক প্রকাশ করেছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

Continue Reading

Previous: জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর
Next: দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, চড়বে পারদ! উত্তরের কি পরিস্থিতি জেনে নিন….

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.