Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বিক্ষোভের মুখে পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ছাড়তে পারেন দেশ

বিক্ষোভের মুখে পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ছাড়তে পারেন দেশ

Online Desk সেপ্টেম্বর 9, 2025
oli.jpg

ওঙ্কার ডেস্ক: গণ বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। সূত্রের খবর, দেশ ছেড়ে তিনি আশ্রয় নিতে পারেন অন্য কোনও জায়গায়। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই তাঁর গন্তব্য হতে পারে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, গণ বিদ্রোহের মুখে পড়ে সেনাবাহিনীর তরফে ওলিকে অনুরোধ করা হয়েছিল পদত্যাগের জন্য। নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁকে পদত্যাগ করার জন্য অনুরোধ করেন তিনি। নেপালের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে ইস্তফা দেন। প্রসঙ্গত, বিক্ষোভকারীরাও দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ।

উল্লেখ্য, সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ঘিরে সোমবার থেকে অগ্নিগর্ভ নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে ছাত্র ও তরুণরা বিক্ষোভ দেখাতে থাকেন সরকারের বিরুদ্ধে। সোমবারের পর মঙ্গলবারেও বিক্ষোভে উত্তাল দেশটির বিভিন্ন জায়গা। প্রধানমন্ত্রী অলির বাসভবনে হামলার পাশাপাশি একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। সূত্রের খবর, নেপাল ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন ওলি। সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে তিনি আশ্রয় নিতে পারেন বলে মনে করা হচ্ছে। নেপালের ত্রিভুবন বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ ছাড়ার জন্য ওলি এই বিমানবন্দর ব্যবহার করতে পারেন বলে খবর। বাতিল করা হয়েছে সমস্ত বিমান। সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে প্রধানমন্ত্রী ওলি এবং নেপালের অন্য মন্ত্রীদের সরানোর জন্য।

Post Views: 170

Continue Reading

Previous: নেপালে বিদ্রোহের পিছনে রয়েছেন সুদান গুরুং, চেনেন এই প্রতিবাদী যুবককে?
Next: প্রতারণার মামলায় এবার রাজ কুন্দ্রাকে তলব মুম্বই পুলিশের, কি জানালেন রাজের আইনজীবী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.