Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে বিদ্রোহের পিছনে রয়েছেন সুদান গুরুং, চেনেন এই প্রতিবাদী যুবককে?

নেপালে বিদ্রোহের পিছনে রয়েছেন সুদান গুরুং, চেনেন এই প্রতিবাদী যুবককে?

Online Desk সেপ্টেম্বর 9, 2025
sudan-gurung.jpg

ওঙ্কার ডেস্ক: তরুণ ও ছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। ইতিমধ্যে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জন বিক্ষোভকারীরা। সোমবারের পর সরকার বিরোধী এই বিক্ষোভ জারি রয়েছে মঙ্গলবারেও। নেপালের এই গণবিক্ষোভের দিকে নজর এখন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই বিক্ষোভের পিছনে কে রয়েছেন তা খুঁজতে গিয়ে উঠে আসছে বছর ছত্রিশের এক তরুণ সুদান গুরুং এর নাম।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০১৫ সাল থেকে সুদান ‘হামি নেপাল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন। এই সংগঠনের সদস্য মূলত ছাত্র ও তরুণরা। দীর্ঘ দিন ধরে এই সংগঠন নেপালের প্রান্তিক এলাকায় শিক্ষা প্রসারে কাজ করছে। তবে সুদানের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ‘ডিসকো জকি’ বা ‘ডিজে’ হিসাবেও ভীষণ জনপ্রিয়। ২০১৫ সালে নিজের এক সন্তানকে হারান ভূমিকম্পে। তার পরেই সংগঠন গড়ে নেপালে শিক্ষার প্রসার ঘটানোর কাজ শুরু করেন তিনি। ত্রাণ এবং বিপর্যয় মোকাবিলার কাজে নিজেকে নিয়োজিত করেন সুদান ২০১৫ সালের পর থেকে। ক্রমে নেপালের ছাত্র-যুবদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

উল্লেখ্য, নেপাল সরকার কর্তৃক সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ঘিরে বিক্ষোভ শুরু হয় কাঠমান্ডুতে। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে এই বিক্ষোভ শুরু হলেও এর পিছনে রয়েছে আরও একাধিক কারণ। আন্তর্জাতিক রাজণৈতিক পর্যবেক্ষকদের মতে, নেপালে কর্মসংস্থানের অভাব, জলবায়ু সংক্রান্ত সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে ক্ষুব্ধ সে দেশের মানুষ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ দানা বেঁধেছিল নেপালবাসীর মনে। রয়েছে নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই সমস্ত কারণে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই বিদ্রোহে।

Post Views: 144

Continue Reading

Previous: কুলগামে বন্দুকযুদ্ধে নিহত ২ সেনা জওয়ান, মৃত্যু ২ জঙ্গিরও
Next: বিক্ষোভের মুখে পদ ছাড়লেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ছাড়তে পারেন দেশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.