Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কুলগামে বন্দুকযুদ্ধে নিহত ২ সেনা জওয়ান, মৃত্যু ২ জঙ্গিরও

কুলগামে বন্দুকযুদ্ধে নিহত ২ সেনা জওয়ান, মৃত্যু ২ জঙ্গিরও

Online Desk সেপ্টেম্বর 9, 2025
army-dff.jpg

ওঙ্কার ডেস্ক: জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে মৃত্যু হল দুই সেনা জওয়ানের। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গিও। সোমবার জম্মুকাশ্মীরের কুলগাম জেলার একটি জঙ্গলে এই গুলি বিনিময় হয়। নিহত দুই জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জওয়ান।

এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ জওয়ানদের একটি যৌথ দল এদিন সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গুদ্দার বনাঞ্চলে তল্লাশি অভিযান শুরু করে। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান ওই এলাকায় ২ থেকে ৩ জন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। এর পর অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা কর্মীরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখন লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। সেনারাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রাথমিক গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যু হয় এবং একজন জেসিও-সহ তিন সেনা সদস্য আহত হন। আহত জওয়ানদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে নিয়ে গেলে জেসিও-সহ দুজনের মৃত্যু হয়। আহত অপর এক জওয়ানের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

নিহত দুই সেনা জওয়ানের নাম সুবেদার পারভাত গৌর এবং ল্যান্স নায়েক নরেন্দ্র সিন্ধু। তল্লাশি অভিযান জারি থাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা আরও জঙ্গিদের খুঁজে পান নিরাপত্তা কর্মীরা। বন্দুকযুদ্ধে আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে, যার ফলে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসীর সংখ্যা দাঁড়িয়েছে দুই। নিহত দুই জঙ্গির মধ্যে এক জনের নাম আমির বশির। শোপিয়ানের আমির ২০২৩ সালের সেপ্টেম্বরে জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছিল। নিরাপত্তা বাহিনীর অনুমান, এলাকায় আরও এক জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তার খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Post Views: 142

Continue Reading

Previous: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী
Next: নেপালে বিদ্রোহের পিছনে রয়েছেন সুদান গুরুং, চেনেন এই প্রতিবাদী যুবককে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.