Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

Online Desk সেপ্টেম্বর 9, 2025
modi-vp.jpg

ওঙ্কার ডেস্ক : উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। এই নির্বাচনে এদিন ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ভোট দেন মোদী। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যা ছটা থেকে শুরু হবে গণনা।

এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, পূর্বের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২১ জুলাই আচমকা পদত্যাগ করেন। তার পর এই পদে নির্বাচন হচ্ছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জিতেন্দ্র সিং এবং এল মুরুগানকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের ১০১ নম্বর বসুধা কক্ষে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, ‘২০২৫ সালের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলাম’। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং নাসের হুসেনও এদিন ভোট দিয়েছেন। ৯২ বছর বয়সী দেবগৌড়া হুইল চেয়ারে করে এসেছিলেন ভোটকেন্দ্রে। নির্বাচনী কেন্দ্রের মোট সদস্য সংখ্যা ৭৮১, লোকসভা থেকে ৫৪২ এবং রাজ্যসভা থেকে ২৩৮ জন। বর্তমানে লোকসভায় একটি আসন এবং ছয়টি রাজ্যসভার আসন ফাঁকা। জয়ী হতে গেলে প্রয়োজন ৩৯১ ভোট।

Post Views: 113

Continue Reading

Previous: মনামী ঘোষের রহস্য ফাঁস, ‘নীল আলতা’র পেছনে আসলে কারণ কী?
Next: কুলগামে বন্দুকযুদ্ধে নিহত ২ সেনা জওয়ান, মৃত্যু ২ জঙ্গিরও

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.