Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ইউনুসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদার বৈঠক নিয়ে চর্চা বাংলাদেশের রাজনীতিতে

ইউনুসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদার বৈঠক নিয়ে চর্চা বাংলাদেশের রাজনীতিতে

Online Desk নভেম্বর 22, 2025
khaleda-yunus.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। শুক্রবার ঢাকার সেনানিবাসী দুজন মুখোমুখি হন। বিরোধী নেত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও ইউনুস প্রশাসনের তরফে জানানো হয়েছে, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ।

২০২৪ সালে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের দাবিতে সবচেয়ে বেশি সরব হয়েছে বিএনপি। ইউনুস প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। এই আবহে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ইউনুস প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।’

সূত্রের খবর, এদিন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি ইউনুসের স্ত্রী আফরোজী ইউনুসের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁকে শুভকামনা জানান। খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও এদিন সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।

Post Views: 225

Continue Reading

Previous: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম দিন : ধীরে ধীরে ম্যাচে ফিরছে ভারত, ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ২৪২
Next: ‘এসআইআর এর জন্য আর কত জনকে মরতে হবে ?’ কৃষ্ণনগরে বিএলও-র আত্মহত্যায় কমিশনকে প্রশ্ন মমতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.