Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘এসআইআর এর জন্য আর কত জনকে মরতে হবে ?’ কৃষ্ণনগরে বিএলও-র আত্মহত্যায় কমিশনকে প্রশ্ন মমতার

‘এসআইআর এর জন্য আর কত জনকে মরতে হবে ?’ কৃষ্ণনগরে বিএলও-র আত্মহত্যায় কমিশনকে প্রশ্ন মমতার

Online Desk নভেম্বর 22, 2025
Mamata.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে কাজের চাপে একাধিক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। যে তালিকায় নবতম সংযোজন নদিয়ার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার। পেশায় শিক্ষিকা রিঙ্কু বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু অভিযোগ, কমিশনের কাজের চাপ তিনি সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন। আর এই গোটা বিষয়টি নিয়ে ফের একবার নির্বাচন কমিশনকে আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার নিজের ফেসবুক পেজে মৃত রিঙ্কু তরফদারের ছবি এবং তাঁর লেখা সুইসাইড নোট শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টে রাজ্যের প্রশাসনিক প্রধান প্রশ্ন তুলেছেন, এসআইআর প্রক্রিয়ার জন্য আর কত জনকে মরতে হবে? মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আজ কৃষ্ণনগরে আরও একজন বিএলও, একজন মহিলা পার্শ্বশিক্ষিকা আত্মহত্যা করেছেন। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। ৮২ নম্বর চাপড়া বিধানসভার ২০১ নম্বর পার্টের বিএলও, শ্রীমতি রিঙ্কু তরফদার, তাঁর বাড়িতে আত্মহত্যা করার আগে লেখা সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন।’ মমতা এর পরে লেখেন, ‘আর কত প্রাণ যাবে? এই এসআইআর এর জন্য আরও কত জনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আমরা আর কত মৃতদেহ দেখব? এটি সত্যিই উদ্বেগজনক হয়ে উঠেছে !’

উল্লেখ্য, শুক্রবার রিঙ্কুর দেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। পরিবার সূত্রে খবর, গত কয়েক দিন ধরে বিএলও–এর কাজ নিয়ে নিয়ে মানসিক চাপে ছিলেন রিঙ্কু। সুইসাইড নোটে তিনি লিখেছেন, ‘আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না। খুবই সাধারণ মানুষ। কিন্তু এই অমানুষিক কাজের চাপ আমি নিতে পারছি না।’

Post Views: 284

Continue Reading

Previous: ইউনুসের সঙ্গে বিএনপি নেত্রী খালেদার বৈঠক নিয়ে চর্চা বাংলাদেশের রাজনীতিতে
Next: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল মৎস্যজীবীর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.