Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমিরশাহীর প্রেসিডেন্টের পর নেতানিয়াহুকে ফোন মোদীর, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি

আমিরশাহীর প্রেসিডেন্টের পর নেতানিয়াহুকে ফোন মোদীর, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি

Online Desk মার্চ 2, 2026
modi-44.jpg

ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের আগুন জ্বলছে গোটা মধ্যপ্রাচ্যে। ভয়াবহ এক পরিস্থিতি। সেই আবহে রবিবার রাতে জরুরি বৈঠকের পর সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খহবর, আমিরশাহীতে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নেতানিয়াহুর কাছে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানান তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো, যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষেই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে কথা বলেন। আমিরশাহীতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন মোদী। সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
এরপর ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তাঁর সঙ্গে ফোনালাপের কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন মোদী। লেখেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানানোর পাশাপাশি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করার কথাও জানানো হয়েছে ভারতের তরফে।’

Post Views: 37

Continue Reading

Previous: বাংলার ঝুলিতে এল নতুন হেরিটেজ খেতাব, কি সেই জিনিস জানেন ?
Next: যুদ্ধের আঁচে প্রায় আড়াই হাজার পড়ল সেনসেক্স, বিশ্ববাজারে বেহাল দশা

সম্পর্কিত গল্প

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026
pro.jpeg

সাংবাদিক হত্যা মামলায় খালাস পেলেন রাম রহিম

Online Desk মার্চ 7, 2026
OM-BIRLA.png

লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসরণের প্রস্তাবে সই করার সিধান্ত তৃণমূলের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.