Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুদ্ধের আঁচে প্রায় আড়াই হাজার পড়ল সেনসেক্স, বিশ্ববাজারে বেহাল দশা

যুদ্ধের আঁচে প্রায় আড়াই হাজার পড়ল সেনসেক্স, বিশ্ববাজারে বেহাল দশা

Online Desk মার্চ 2, 2026
SENSEX.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে বিশ্ববাজারে বেহাল দশা। সপ্তাহের প্রথম দিন বাজার খুলতেই সেনসেক্স পড়ল দু ‘হাজার পয়েন্টেরও বেশি। সেই সঙ্গে পড়েছে টাকার দামও। অন্যদিকে যুদ্ধের আবহে বাড়ছে তেলের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্তত একমাস ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাবে তাঁর দেশ।
শনিবার থেকে শুরু হয়েছে যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু হয়েছে। সেনসেক্স পড়তে পারে সেই ধারণা ছিলই। কিন্তু বাজার খুলতেই সেনসেক্স এবং নিফটি এতখানি নেমে যাবে, আন্দাজ করতে পারেননি বিনিয়োগকারীরা। সোমবার বাজার খোলে ৭৮৫৪৩.৭৩ পয়েন্টে। ৩.৪ শতাংশ পড়ে যায় সূচক। নিফটির সূচকও নেমে যায় ৫০০ পয়েন্টের বেশি। তবে বেলা বাড়তে ধীরে ধীরে ধাক্কা সামলে এগোচ্ছে বাজার। যদিও লাভের আশা দেখছেন না বিনিয়োগকারীরা।
বিশ্বব্যাপী বাজারেও যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে। সোমবার ৪০০ পয়েন্ট পড়ে যায় মার্কিন শেয়ার বাজার। জাপান এবং দক্ষিণ কোরিয়ার বাজার পড়ে গিয়েছে। হংকং, চিনের বাজারেও ধস। জানা গিয়েছে আবু ধাবি এবং দুবাইয়ের বাজার আগামী দু’দিন বন্ধ থাকবে। অন্যদিকে তেলের দামও বাড়ছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী যদি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে তেলের দাম আকাশ ছোঁবে। তাতে ভারতের সমস্যা আরও বাড়বে।

Post Views: 112

Continue Reading

Previous: আমিরশাহীর প্রেসিডেন্টের পর নেতানিয়াহুকে ফোন মোদীর, দ্রুত যুদ্ধ থামানোর আর্জি
Next: ব্রিটিশ সেনাঘাঁটিতে হামলা ইরানের, নিহত তিন সেনা; পাল্টা জবাবের আশঙ্কা মধ্যপ্রাচ্যে

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.