Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রিটিশ সেনাঘাঁটিতে হামলা ইরানের, নিহত তিন সেনা; পাল্টা জবাবের আশঙ্কা মধ্যপ্রাচ্যে

ব্রিটিশ সেনাঘাঁটিতে হামলা ইরানের, নিহত তিন সেনা; পাল্টা জবাবের আশঙ্কা মধ্যপ্রাচ্যে

Online Desk মার্চ 2, 2026
britain-air-force.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘদিন প্রকাশ্যে হুমকির পর শনিবার ইরানের উপর হামলা চালায় ইজরায়েল এবং আমেরিকা। সেই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনিই। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে খামেনিই সহ ইরানের ৪৮ জন শীর্ষনেতা নিহত হয়েছেন। খামেনিইর মৃত্যুর পর আরও উত্তাল হয়ে উঠেছে ইরানের সামরিক অভিযান। গালফ্ দেশগুলির হামলা চালিয়েছে ইরান। কিন্তু সোমবার ব্রিটিশ সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের হামলার তিন জন সেনার মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ।
সুত্রের খবর অনুযায়ী সোমবার ভোরে সাইপ্রাসে ব্রিটেন বায়ুসেনার উপর হামলা চালায় ইরান। ইরানের সেই হামলায় মৃত্যু হয়েছে তিন সেনা জাওয়ানের। আহত আরও পাঁচ জ। তাদের অবস্থা গুরতর বলে জানিয়েছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। ব্রিটিশ বরাবরই ইরানের উপর হওয়া ইজরায়েল-আমেরিকার যৌথ হামলাকে সমর্থন করে এসেছে। ব্রিটিশ বায়ুসেনার উপর হামলার পর এর পালটা জবাব এখনও আসেনি সরকারের তরফ থেকে। কিন্তু এই হামলার পরিশোধ যে ব্রিটেন নেবে তা আশঙ্কা করা যায়। বর্তমানে মধ্য প্রাচ্যের অবস্থা সংবেদনশীল। এই পরিস্থিতিতে ব্রিটেন এই যুদ্ধে সরাসরি নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে, তা বলা বাহুল্য।
গত বছরের শেষের দিকে ইরানের অভ্যন্তরীণ অশান্তির সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতিনয়াহু ইরান পরিস্থিতির উপর হস্তক্ষেপের কথা জানালে সে দেশের শীর্ষ স্থানীয় নেতারা প্রকাশ্যে হুমকি দিয়েছিল যে খামেনিইর উপর হামলার অর্থ ইরানের স্বার্থের উপর হামলা। আর যা সহ্য করা হবে না। ইরানের উপর হামলার দ্বিতীয় দিনেই নিজের আবাসিক ভবনে পুরো পরিবার সহ খামেনিইকে হত্যা করা হয়। পাশাপাশি ইরানের ৪৮ জন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছে এই হামলায় সে কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আয়াতোল্লা খামেনিইর মৃত্যুর পর ফুঁসছে তেহরান। তার আঁচ পরেছে পুরো মধ্য প্রাচ্যে। দুবাই সহ একাধিক গালফ্ দেশে আঘাত হেনেছে ইরানের সেনা বাহিনী। যত দিন এগোচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

Post Views: 192

Continue Reading

Previous: যুদ্ধের আঁচে প্রায় আড়াই হাজার পড়ল সেনসেক্স, বিশ্ববাজারে বেহাল দশা
Next: মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম; ১২% বেড়ে ব্যারেল পিছু দাম ৮০ ডলারের বেশি

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.