Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood2.jpg

ওঙ্কার ডেস্ক: পাহাড়ে তৈরি হওয়া খাঁজে নতুন করে জল জমেছে। যা থেকে আবারও বিপর্যয় নেমে আসতে পারে, উপগ্রহচিত্রে তা দেখতে পেয়ে কাঠমান্ডুকে সতর্ক করল বেজিং। ওই জমা জলের আধার ভেঙে গেলে যে কোনও মুহূর্তে ফের হড়পা বান আসতে পারে। এমনটাই চিনের তরফে নেপালকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সতর্কবার্তার ভিত্তিতে সোমবার একাধিক জেলায় নতুন করে পূর্বাভাস পাঠিয়েছে কাঠমান্ডু।

চিনের জলসম্পদ মন্ত্রক আগে জানিয়েছিল, নেপাল-তিব্বত সীমান্তে একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। মূলত হিমবাহ ধসের কারণে তা সৃষ্টি হয়েছে। সেখান থেকে উপচে জল বাড়ছে নদীগুলিতে। তাই আবার হড়পা বান আসতে পারে। রবিবার বেজিং জানিয়েছে, ওই হ্রদ থেকে বিপদের সম্ভাবনা আপাতত নেই। সেটির জল প্রায় খালি হয়ে এসেছে। কিন্তু নতুন করে আরও উঁচুতে একটি জলাধার তৈরি হয়েছে। তা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। চিনের সংবাদসংস্থা জানিয়েছে, অস্থায়ী হ্রদ থেকে আরও ৫.৬ কিলোমিটার উঁচুতে একটি জলাধার তৈরি হয়েছে। সেখানে জল রয়েছে প্রায় ৩৭ কোটি গ্যালন। এই জলাধার ভেঙে গেলে উপত্যকায় বিধ্বংসী হড়পা বান নেমে আসবে।

বেজিং এর তরফে বার্তা পেয়ে নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান ধরম রাজ উপরেতি জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে। তাঁদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া, সোমবার সকালে নেপালবাসীর ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বুধবারের বিপর্যয়ের পর এখনও পর্যন্ত নেপালে ৭৮৮টি দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অন্তত ২৫০২ জন।

Post Views: 41

Continue Reading

Previous: বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং
Next: নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

সম্পর্কিত গল্প

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood2.jpg

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.