Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালে ক্ষমতার রাশ গেল সেনার হাতে, জারি কার্ফু

নেপালে ক্ষমতার রাশ গেল সেনার হাতে, জারি কার্ফু

Online Desk সেপ্টেম্বর 10, 2025
nepal-army.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র ও যুবদের বিক্ষোভের মুখে পড়ে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পরেই সে দেশের শাসনভার হাতে নিল নেপালের সেনা। ক্ষমতা নিজেদের হাতে নেওয়ার পর বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হয়েছে সেনার তরফে। কোনও রকমের অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে কার্ফু।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নেপালের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বুধবার সকাল থেকে নেপালে কোনও বড় ধরনের হিংসার ঘটনা না ঘটলেও বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সংঘর্ষ চলছে। নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল মঙ্গলবার রাতেই দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের কাছে আমাদের আবেদন, অবিলম্বে বিক্ষোভ বন্ধ করে আলোচনায় বসুন। বর্তমানে শান্তিপূর্ণ সমাধান, ঐতিহাসিক ও জাতীয় ঐক্য রক্ষা করা দরকার।’ বিক্ষোভের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে এদিন শোকপ্রকাশ করেন তিনি। সেনাপ্রধান বলেন, ‘নেপালের ইতিহাস জুড়ে সেনা সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ঘিরে নেপালে বিক্ষোভের সূচনা হয় সোমবার। সরকারি বিরোধী সেই বিক্ষোভ শীঘ্রই অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৯ জন বিক্ষোভকারীর। সোমবার পেরিয়ে মঙ্গলবার ও চলে নেপালের কাঠমান্ডু-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ। যদিও সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা নেপাল সরকারের তরফে প্রত্যাহার করা হলেও, প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি। বরং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবি জানান বিদ্রোহীরা। সেই দাবি মেনে মঙ্গলবার ওলি পদত্যাগ করেন। তার পরেই দেশের শাসনভার গেল সেনার হাতে।

Post Views: 136

Continue Reading

Previous: বঙ্গজুড়ে আবারও কি ফিরছে বৃষ্টি?
Next: ‘ভাল বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে সমাজ মাধ্যমে পোস্ট ট্রাম্পের! ‘আমিও আগ্রহী’, বার্তা মোদীর

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.