Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভাল বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে সমাজ মাধ্যমে পোস্ট ট্রাম্পের! ‘আমিও আগ্রহী’, বার্তা মোদীর

‘ভাল বন্ধু’ মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে সমাজ মাধ্যমে পোস্ট ট্রাম্পের! ‘আমিও আগ্রহী’, বার্তা মোদীর

Online Desk সেপ্টেম্বর 10, 2025
narendra-modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর পর থেকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে। দুই দেশের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন। এই আবহে বুধবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন বিশেষ বার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘ভাল বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাঁর সঙ্গে কথা বলতে চান বলে জানালেন ট্রাম্প।

ঠিক কী লিখেছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাধাগুলি মোকাবিলায় আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আগামী সপ্তাহগুলিতে আমার খুব ভালো বন্ধু, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত যে আমাদের দুই মহান দেশের জন্য একটি সফল সিদ্ধান্তে পৌঁছাতে কোনও অসুবিধা হবে না!’ ট্রাম্পের সেই পোস্ট এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু এবং স্বাভাবিক অংশীদার। আমি নিশ্চিত যে আমাদের বাণিজ্য আলোচনা ভারত-মার্কিন অংশীদারিত্বের অসীম সম্ভাবনা উন্মোচনের পথ প্রশস্ত করবে। আমাদের প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব এই আলোচনা সম্পন্ন করার জন্য কাজ করছে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আমাদের দুই দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল, আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করার জন্য যৌথ ভাবে কাজ করব।

উল্লেখ্য, সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাক্ষাৎ করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তার পরে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভারতকে চিনের অন্ধকারে তিনি হারিয়ে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের পর নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক তলানিতে চলে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকে। তবে ফের দুই দেশের সম্পর্ক ইতিবাচক ভাবে এগিয়ে নিয়ে যেতে সক্রিয় হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Post Views: 132

Continue Reading

Previous: নেপালে ক্ষমতার রাশ গেল সেনার হাতে, জারি কার্ফু
Next: নতুন জিএসটি কাঠামো নিয়ে প্রচারে নামছে কেন্দ্র; বাংলায় সফরে নির্মলা সীতারামন

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.