Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালের বিদ্রোহীদের পছন্দের মুখ সুশীলার কন্ঠে মোদীর প্রশংসা

নেপালের বিদ্রোহীদের পছন্দের মুখ সুশীলার কন্ঠে মোদীর প্রশংসা

Online Desk সেপ্টেম্বর 11, 2025
modi-sushila.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জ্ঞাপন নেপালের হবু প্রধানমন্ত্রী সুশীলা কার্কির। মোদীর সম্পর্কে তাঁর ভাল ধারণা রয়েছে বলেও জানালেন তিনি। বিদ্রোহের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দেওয়ার পর সুশীলাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছেছেন বিদ্রোহীরা। তবে কার্কি চাইলেই প্রধানমন্ত্রী হতে পারবেন না। ওই আসনে বসতে হলে নেপালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রথমে তাঁকে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে দেখা করতে হবে। এরপর প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল অনুমোদন দিলে দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন কার্কি।

উল্লেখ্য, সুশীলা কার্কির পড়াশোনা ভারতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সত্তরের দশকে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, ‘ভারতের নেতারা আমাকে বারবার মুগ্ধ করেছে। আমাকে বোনের মতো দেখেন ভারতীয় বন্ধুরা।’ তাঁর আরও সংযোজন, ‘ভারত সবসময় নেপালের ভাল চেয়েছে।’ ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাচ্ছি। মোদীজি সম্পর্কে আমার খুব ভাল ধারণা রয়েছে।’

প্রসঙ্গত, গত সোমবার ও মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হয়েছে নেপালের কাঠমান্ডু। সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে এই বিক্ষোভ শুরু হলেও আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেবলমাত্র ওই সিদ্ধান্তের ফলে বিক্ষোভ ঘটেনি। কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়েও ক্ষুব্ধ ছিলেন নেপালবাসী। সে কারণে কেপি শর্মা ওলি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

Post Views: 123

Continue Reading

Previous: ভারতের সংখ্যালঘু প্রসঙ্গে মন্তব্য সুইজারল্যান্ডের, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির
Next: আত্মনির্ভরের পথে দেশের বিমান ব্যবস্থা; ডিআরডিতে তৈরি হবে জেট ইঞ্জিন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.