Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের সংখ্যালঘু প্রসঙ্গে মন্তব্য সুইজারল্যান্ডের, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

ভারতের সংখ্যালঘু প্রসঙ্গে মন্তব্য সুইজারল্যান্ডের, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

Online Desk সেপ্টেম্বর 11, 2025
india-switzerland.jpg

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে মানবাধিকার পরিষদের ৬০ তম অধিবেশনে ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে সরব হয়েছিলেন সুইজারল্যান্ডের প্রতিনিধি। সেই সঙ্গে ভারতে সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নেই বলেও অভিযোগ করেছিলেন সুইডিশ কূটনীতিক। সেই মন্তব্যের কড়া জবাব দিল নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দেশকে দেখুন।

সুইজারল্যান্ডের মন্তব্যের জবাবে জেনেভায় ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর ক্ষিতিশ ত্যাগী বলেন, ‘আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু সুইজারল্যান্ডের দেওয়া ভুল তথ্যে ভরা মন্তব্যের জবাব দিতে চাই। তারা যেন এমন ভিত্তিহীন এবং ভারতের বাস্তবতার সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয় নিয়ে কাউন্সিলের মূল্যবান সময় নষ্ট না করে। এর বদলে তাদের নিজেদের দেশের পরিকল্পিত বৈষম্যবাদ এবং জেনোফোবিয়ার ওপর মনোযোগ দেওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের বৃহত্তম, সবচেয়ে বৈচিত্র্যময় এবং প্রাণবন্ত গণতন্ত্র ভারতের মূল ভিত্তিই হল বহুত্ববাদ। সেই দেশ সুইজারল্যান্ডকে এই সমস্যাগুলি সমাধানে সাহায্য করতে প্রস্তুত।’

এদিন একই সঙ্গে পাকিস্তানকেও নিশানা করেন ক্ষিতীশ। ‘আন্তর্জাতিক অনুদানের উপরে টিকে থাকা এক দেশ’ বলে ইসলামাবাদকে সরাসরি কটাক্ষ করেন তিনি। ক্ষিতীশ বলেন, ‘আমরা নিজেদের রক্ষা করতে জানি। জঙ্গিদের লালন পালনকারী কোনও দেশ যেন আমাদের নৈতিক শিক্ষা দিতে না আসে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা একটা রাষ্ট্র, যার কিনা নিজের কোনও বিশ্বাসযোগ্যতা নেই, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রশ্ন ওঠে না।’

Post Views: 114

Continue Reading

Previous: বৃষ্টি হলেও থাকবে অস্বস্তি
Next: নেপালের বিদ্রোহীদের পছন্দের মুখ সুশীলার কন্ঠে মোদীর প্রশংসা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.