Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফের অশান্ত নেপাল; ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রের প্রত্যাবর্তনে মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে

ফের অশান্ত নেপাল; ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রের প্রত্যাবর্তনে মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
ganendra-king.png

ওঙ্কার ডেস্ক: আসন্ন সাধারণ নির্বাচনের আগে আবারও রাজতন্ত্রপন্থী বিক্ষোভে সরগরম হয়ে উঠল প্রতিবেশী দেশ নেপালে। নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ–এর দেশে প্রত্যাবর্তন ঘিরে রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক জমায়েত করেন তাঁর সমর্থকেরা।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর থেকেই রাজাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে এবং শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হন হাজার হাজার মানুষ। তাঁদের দাবি, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবং শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে রাজতন্ত্র পুনর্বহাল করা প্রয়োজন। ‘রাজা ফিরে আসুন’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর সংলগ্ন এলাকায় বড় জমায়েতের উপর বিধিনিষেধ জারি করা হলেও সমর্থকদের ঢল থামানো যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পর নেপালে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। তবে পরবর্তী সময়ে ঘন ঘন সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের জেরে সাধারণ মানুষের একাংশের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটেই ফের রাজতন্ত্রপন্থী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রায় দুই কোটির কাছাকাছি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। ৬০-রও বেশি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবারের ভোটে। নির্বাচনের মুখে প্রাক্তন রাজার উপস্থিতি এবং তাঁকে ঘিরে জনসমাবেশ নেপালের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

Post Views: 159

Continue Reading

Previous: এসআইআর সংক্রান্ত কাজের জন্য মমতা সরকারের পাঠানো আধিকারিকদের তালিকা ফিরিয়ে দিল কমিশন
Next: বাদুড়িয়ার খুনের ঘটনায় উদ্ধার প্যাকেটে ভরা দেহাংশ, গ্রেফতার BLO

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.