Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসআইআর সংক্রান্ত কাজের জন্য মমতা সরকারের পাঠানো আধিকারিকদের তালিকা ফিরিয়ে দিল কমিশন

এসআইআর সংক্রান্ত কাজের জন্য মমতা সরকারের পাঠানো আধিকারিকদের তালিকা ফিরিয়ে দিল কমিশন

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
20251023_212423.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন আরও তীব্র হল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসারের তালিকা নবান্নে ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, নবান্ন যে তালিকা পাঠিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে না কে কোন গ্রেডের আধিকারিক। শুধু তাই নয় কার পদাধিকার কী, কিংবা কতজন এইআরও পদে রয়েছেন তাও স্পষ্ট নয়। সে কারণে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত তালিকা পাঠানোর।

সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে ওই তালিকা পাঠানো হয়েছিল। তাই তালিকায় অসঙ্গতি থাকার বিষয়টি সর্বোচ্চ আদালতে জানানো হতে পারে। গত ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। কমিশনের তরফে অভিযোগ তোলা হয়, একাধিক বার অনুরোধ সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক যোগ্য আধিকারিক দেওয়া হয়নি। ফলে এসআইআর প্রক্রিয়া শেষ করতে সমস্যা তৈরি হচ্ছে। জবাবে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে জানান, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী দিতে রাজ্য সরকার তৈরি আছে।

রাজ্য সরকারের তরফে গত ৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় এসআইআর প্রক্রিয়ার জন্য ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ আধিকারিক দেওয়া হবে বলে। কিন্তু ৯ ফেব্রুয়ারির শুনানিতে রাজ্যের তরফে মেনে নেওয়া হয়, ওই সম্পূর্ণ তালিকা আগে কমিশনের কাছে পাঠানো হয়নি। কারণ হিসেবে জানানো হয়, নির্বাচন কমিশনের সম্মতির অপেক্ষা করছল নবান্ন। সর্বোচ্চ আদালতেই তালিকা কমিশনের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয় ওই দিন।

Post Views: 227

Continue Reading

Previous: ওদিকে জামাতের শক্তিবৃদ্ধি, এ পারে মিমের দাপট, রাজনীতির ঘুঁটি পেল বিজেপি?
Next: ফের অশান্ত নেপাল; ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্রের প্রত্যাবর্তনে মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে

সম্পর্কিত গল্প

MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026

You may have missed

Neymar.jpg

ব্রাজিলের হয়ে আর খেলবেন না আবেগঘন বার্তায় জানালেন নেইমার

Online Desk জুলাই 29, 2026
MB.jpg

বৃষ্টি উপেক্ষা করেই পালন মোহনবাগান দিবস

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

টানা অস্বাভাবিক বৃষ্টিতে প্লাবিত পটাশপুর, জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন স্থানীয় বিধায়ক তপন মাইতি!

Online Desk জুলাই 29, 2026
Untitled.png

দিঘায় মৎস্য দফতরের উদ্যোগে বৃহৎ সচেতনতা শিবির, সমুদ্রগামী মৎস্যজীবীদের নিরাপত্তায় সরকারের বড় পদক্ষেপ!

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.