Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওদিকে জামাতের শক্তিবৃদ্ধি, এ পারে মিমের দাপট, রাজনীতির ঘুঁটি পেল বিজেপি?

ওদিকে জামাতের শক্তিবৃদ্ধি, এ পারে মিমের দাপট, রাজনীতির ঘুঁটি পেল বিজেপি?

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
images.jpeg

নিজস্ব প্রতিনিধি কলকাতা: এক দিকে জামাত অন্যদিকে মিম‌। পশ্চিমবঙ্গের দু’পাশেই ‘কট্টর মৌলবাদী শক্তি’ মাথাচাড়া দিচ্ছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হাতে জঙ্গিবাদ বিরোধী অস্ত্র। এবার আসল কথায় আসা যাক, প্রতিবেশী বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। তবে চিন্তা বাড়িয়েছে বাংলাদেশে জামাতের শক্তি বৃদ্ধি।

ভারত বাংলাদেশ সীমান্ত আসনে জয় পেয়েছে জামাত। পশ্চিম বঙ্গের সীমান্তবর্তী জেলা গুলোতে মিম যে ক্রমশ শক্তি বাড়াচ্ছে তা স্পষ্ট বাংলার বিধানসভায় মিমের প্রাসঙ্গিকতা। বঙ্গ বিজেপি নেতারা তুলে ধরছেন পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া এলাকার অধিকাংশ আসনে কট্টরবাদী দল জামায়াতে ইসলামির জয়ের ছবি। একইসঙ্গে তুলে ধরা হচ্ছে বিপরীত দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ-বিহার সীমানার একগুচ্ছ আসনে আসাদুদ্দিন ওয়েইসির দল মিমের একচেটিয়া দাপট। এমনিতে উত্তর ২৪ পরগনা লাগোয়া বাংলাদেশের সাতক্ষীরা, ঝিনাইদহের মতো এলাকা অনেক বছর ধরেই জামাতের শক্ত ঘাঁটি। এবার রাজশাহীতেও জামাতের প্রভাব বাড়ছিল। শুক্রবার প্রকাশিত বাংলাদেশ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, সে প্রভাব বেড়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত আসন, তার সিংহভাগেই জয়ী হয়েছে জামাতের জোট।

রাজ্য বিজেপির দাবি, দুই দিনাজপুর আর মালদহকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে ‘উদ্বেগজনক’। কারণ, বিহারে মিমের দাপট যে এলাকায় বেড়েছে, তা উত্তর দিনাজপুরের ডালখোলা, ইসলামপুর, চোপড়া লাগোয়া। অবৈধ অনুপ্রবেশের কারণে ঝাড়খন্ডের যে অংশে দ্রুত জনবিন্যাস বদলাচ্ছে বলে বিজেপির দাবি, সেই অংশ মালদহ লাগোয়া। আর মানচিত্রে এর ঠিক উল্টো দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে অংশে জামাতের জনভিত্তি বেড়েছে, তা মালদহ, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর লাগোয়া।

বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ,পশ্চিমবঙ্গের দু’পাশের এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের মানুষকে এই বিষয়ে সচেতন হতে হবে। কিন্তু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিরও এ রাজ্যে সক্রিয়তা বাড়ানো দরকার। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সীমান্তের ও পার থেকে লাগাতার অনুপ্রবেশে উৎসাহ দিয়েছে এবং মদত জুগিয়েছে।’’রাজ্যে এসআইআর আবহে এই ছবি বিজেপির কাছে তৃণমূল কে বিঁধতে বড় অস্ত্র।

Post Views: 222

Continue Reading

Previous: বিএলও-এর স্ত্রীর সঙ্গে তৃণমূল কর্মীর অবৈধ সম্পর্কের সন্দেহ, ডেকে এনে খুন বাদুড়িয়ায়
Next: এসআইআর সংক্রান্ত কাজের জন্য মমতা সরকারের পাঠানো আধিকারিকদের তালিকা ফিরিয়ে দিল কমিশন

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.