Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিএলও-এর স্ত্রীর সঙ্গে তৃণমূল কর্মীর অবৈধ সম্পর্কের সন্দেহ, ডেকে এনে খুন বাদুড়িয়ায়

বিএলও-এর স্ত্রীর সঙ্গে তৃণমূল কর্মীর অবৈধ সম্পর্কের সন্দেহ, ডেকে এনে খুন বাদুড়িয়ায়

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
20250927_203139.jpg

ওঙ্কার ডেস্ক: বুথ লেভেল অফিসারের স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে নৃশংস ভাবে খুন করা হল তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। ওই যুবককে খুনের পর দেহ টুকরো টুকরো করে খালে ফেলার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নাসির আলি। তিনি বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের পাপিলা গ্রামের বাসিন্দা। এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। গত পাঁচ দিন ধরে নাসিরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, স্থানীয় বিএলও রিজওয়ান হাসান মণ্ডল নাসিরকে ডেকে পাঠান। তাঁর এসআইআর সংক্রান্ত নথিতে সমস্যা রয়েছে বলে ডেকে পাঠান তিনি। কিছু নথি নিয়ে দ্রুত লালকুঠি এলাকায় যেতে বলেন। এর পর বাইক নিয়ে বাড়ি থেকে বের হন নাসির। সেই থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। পরিবারের তরফে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। চাতরা এলাকার যমুনা নদী থেকে নাসিরের বাইক উদ্ধার করেন তদন্তকারীরা। এই খবর ছড়িয়ে পড়তে তীব্র উত্তেজনা তৈরি হয় এলাকায়। গ্রামবাসীরা পথ অবরোধ করেন।

অন্য দিকে অভিযুক্ত বিএলও নিজে ঘটনার দিন থেকে বাড়ি ছাড়া। তাঁর খোঁজে তল্লাশি চালিয়ে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর ধৃতের নাম সাগর গাইন। সাগরকে রামপুরহাট থেকে পাকড়াও করা হয়। দুজনকে আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই যুবককে খুন করে দেহ ফেলা হয়েছে এলাকার ৩টি খালে। তার ভিত্তিতেই শুক্রবার রাতে এলাকার বিভিন্ন খালে তল্লাশি চালিয়ে দেহাংশ উদ্ধার করে পুলিশ।

Post Views: 183

Continue Reading

Previous: কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ভারত-পাক ম্যাচ
Next: ওদিকে জামাতের শক্তিবৃদ্ধি, এ পারে মিমের দাপট, রাজনীতির ঘুঁটি পেল বিজেপি?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.