Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ভারত-পাক ম্যাচ

কলম্বোতে বৃষ্টির আশঙ্কা! কী হবে ভারত-পাক ম্যাচ

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
T20.jpg

স্পোর্ট ডেস্ক: ভারত-পাক ম্যাচ ঘিরে আশঙ্কা কেটেও যেন কাটছে না। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে ম্যাচ-বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। কিন্তু তারপরও মাঠে বল গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, কলম্বোয় বৃষ্টির ভ্রুকুটি! তাতেই আবার নতুন করে বাড়ছে দুশ্চিন্তা।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন বিকাল থেকে কলম্বোয় বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। ম্যাচ শুরু আবার সন্ধে সাতটায়। কলম্বোর খেত্তারামা এলাকায় আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবেভারত-পাকিস্তান লড়াই। ওই এলাকার রবিবার আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে এবং তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কিন্তু ভোল পাল্টাবে বিকেলের পরই। ওই সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনা প্রায় ৫০-৭০ শতাংশের মতো।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ঠিক আগেই দেখা যেতে পারে বিরূপ প্রকৃতি। যার কারণে টস দেরি কিংবা ওভার কমিয়ে খেলার সম্ভাবনা বেড়েছে। রাত ৮টার পর প্রকৃতি শান্ত হতে পারে কিছুটা। পূর্বাভাস রয়েছে, ২.১ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ম্যাচটা শেষ হতে অনেক দেরি হতে পারে। ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন (ডিএলএস) মেথডেও ফল আসতে পারে। এমনকি পরিত্যক্তও হতে পারে। কারণ গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই। দুই দলের ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। ম্যাচ পরিত্যক্ত হলে ৫ পয়েন্ট নিয়ে দুই দলই সুপার এইটে উঠে যাবে।

Post Views: 188

Continue Reading

Previous: ‘ভালোবাসা দীর্ঘজীবি হোক’, প্রেম দিবসে পোষ্ট মুখ্যমন্ত্রীর
Next: বিএলও-এর স্ত্রীর সঙ্গে তৃণমূল কর্মীর অবৈধ সম্পর্কের সন্দেহ, ডেকে এনে খুন বাদুড়িয়ায়

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.